দেশে নতুন করে আক্রান্ত ৩.১৭ লক্ষ, মৃত ৪৯১, বাড়ল পজিটিভিটি রেটও

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকালে জারি করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ১৭ হাজার মানুষ। বুধবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৩ হাজার, সেখানে ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল ৩৪ হাজারের বেশি। পাশাপাশি মৃতের হারও  বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৯১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ১৩৪ জন। অপরদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনও ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। বৃহস্পতিবার সকালে জারি করা করোনা বুলেটিনে জানানো হয়েছে ভারতে এই মুহুর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৯,২৮৭ জন।

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে পজিটিভিটি রেটও। কেন্দ্রীয় সরকারের সূত্রে জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১৫.১৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। পাশাপাশি দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়়েছে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯ লক্ষ ২৪ হাজারের বেশি। যা নিয়ে চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সবচেয়ে চিন্তার বিষয়, চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। যদিও দ্রুতহারে করোনার তৃতীয় তথা বুস্টার ডোজ দেওয়া হচ্ছে প্রথম শ্রেণির করোনা যোদ্ধাদের। বিশ্ব মানচিত্র দেখলে বোঝা যাবে, আমেরিকার পর ভারতেই করোনার তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি থাবা বসিয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর