আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার JN.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

Courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ দেশে চোখ রাঙাচ্ছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট জেএন.১। ইন্ডিয়ান সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) তরফে জানান হয়েছে, ৩ রা জানুয়ারি পর্যন্ত  দেশে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে  আক্রান্ত হয়েছেন ৫১১ জন।  এই সাব-ভ্যারিয়েন্টে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কর্ণাটকের বাসিন্দারা।

পরিসংখ্যান অনুসারে কর্ণাটকে ১৯৯ জন, কেরালায় ১৪৮ জন, গোয়ায় ৪৭ জন, গুজরাটে ৩৬ জন, মহারাষ্ট্রে ৩২ জন, তামিলনাড়ুতে ২৬ জন, দিল্লিতে ১৫ জন, রাজস্থানে ৪ জন, তেলেঙ্গানায় ২ জন এবং ওড়িশা ও হরিয়ানায় একজন করে আক্রান্ত হয়েছেন। করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট হু হু করে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে বেড়ে চলেছে আতঙ্ক। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শুধু তাই নয় করোনার জেএন-১ সাব-ভ্যারিয়েন্টের জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের দিকে নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে। এই

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ