মার্চেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড টিকাকারণ!

কেন্দ্রীয় সরকার খুব দ্রুতই ১২-১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু করবে। আগামী মাসের শেষেই এই ড্রাইভ শুরু হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ চলছে। এবার শিশুদের টিকাকরণের প্রক্রিয়া আরও একধাপ এগোল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী মার্চের শুরুতেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনার টিকাকারণ শুরু হয়ে যাবে। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষেই এই বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হতে পারে ভারতে। কোভিড-১৯ ন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক ডা. এন কে অরোরা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার খুব দ্রুতই ১২-১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু করবে। আগামী মাসের শেষেই এই ড্রাইভ শুরু হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ শুরু হয়েছিল। ডা. এন কে অরোরা জানিয়েছেন, জানুয়ারির শেষেই এই বয়সকালের কিশোর-কিশোরীদের ৭ কোটি ৪০ লাখ শিশুকে ভ্যাকসিনের ডোজ দেওয়া সম্পন্ন হয়ে যাবে। এরপর ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রক্রিয়া। ফলে কাজ খানিকটাা এগোতেই এবার শিশুদের টিকারণে জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। মূলত ১২-১৪ বছর বয়সীদের টিকা দেওয়া হবে এবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্র অনুযায়ী ইতিমধ্যেই ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে মোট ৩ কোটি ৩১ লক্ষ টিকার প্রথম ডোজ দেওয়া সম্মন্ন হয়েছে। মাত্র ১৩ দিনেই প্রায় ৪৫ শতাংশ কিশোর-কিশোরী টিকা পেয়েছে বলে দাবি। তাই এবার ১২-১৪ বছর বয়সীদের টিকাদানে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, করোনর বাড়বাড়ন্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের পড়াশোনা। কার্যত অনলইনেই চলছে পঠনপাঠন। ফলে টিকাকরণ শুরু হলে স্কুল খোলার ব্যাপারে অনেকটাই নিশ্চিস্ত হতে পারবে রাজ্য সরকারগুলি।

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া সাবেকি বাংলার স্বাদ ফিরে পেতে রইল কই-হেলেঞ্চা রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর