‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় সমিতির বৈঠকে থাকছে না সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির সঙ্গে টক্কর দিতে ঘটা করেই ‘ইন্ডিয়া’ জোট গড়েছে বিরোধীরা। কিন্তু জোটের সমন্বয় সমিতির প্রথম বৈঠক ঘিরেই শরিক দলগুলির বেগড়বাই মনোভাব প্রকাশ্যে এসে পড়েছে। বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ। আর বুধবার সকালে সিপিএমের পক্ষ থেকেও জানানো হয়েছে, সমন্বয় সমিতির বৈঠকে যোগ দিচ্ছে না দল। শুধু তাই নয়, আদৌ ‘ইন্ডিয়া’ জোটে সীতারাম ইয়েচুরিদের দল থাকবে কিনা, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

গত ১ সেপ্টেম্বর মুম্বইতে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকেই শরিক দলগুলির মধ্যে সমন্বয় সাধনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট সমন্বয় সমিতি গঠন করা হয়েছিল। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের নেতৃত্বাধীন সমিতিতে সিপিএমকেও রাখা হয়েছিল। যদিও ইয়েচুরিদের দলের পক্ষ থেকে সমিতির সদস্য হিসেবে কাউকে মনোনীত করা হয়নি। শুধু সমন্বয় সমিতিই নয়, প্রচার থেকে শুরু করে অন্যান্য উপ সমিতিতে সদস্য হওয়া সত্বেও কারও নাম জমা দেয়নি জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া দলটি। ফলে ইয়েচুরিদের মতিগতি নিয়ে জোটের অন্দরেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর সিটপিএম পলিটব্যুরোর বৈঠক বসছে। ওই বৈঠকেই ‘ইন্ডিয়া’ জোটে থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

অন্যদিকে, আজ বুধবারই নয়াদিল্লিতে শরদ পওয়ারের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় সমিতির প্রথম বৈঠক বসতে চলেছে। তৃণমূলের পক্ষ থেকে সমিতির সদস্য হিসেবে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ায় তাঁর পক্ষে বৈঠকে থাকা সম্ভব হচ্ছে না।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের