বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ক্রমেই তদন্ত বিস্তৃত করছে ইডি। নিষিদ্ধ বেটিং প্ল্যাটফর্মগুলির সঙ্গে প্রচারমূলক সংযোগের বিষয়ে চলমান তদন্তের অংশ হিসাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং এবং সুরেশ রায়না, অভিনেতা সোনু সুদ এবং অভিনেত্রী উর্বশী রাউতেলাকে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

ভারতের এক বিশিষ্ট সংবাদমাধ্যমকে ইডির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “এই বেটিং প্ল্যাটফর্মগুলি বিজ্ঞাপন প্রচারণায় 1xbat এবং 1xbat স্পোর্টিং লাইনের মতো সারোগেট নাম ব্যবহার করছে। বিজ্ঞাপনগুলিতে প্রায়শই QR কোড থাকে যা ইউজারদের বেটিং সাইটগুলিতে যেতে প্রলুব্ধ করে। এই প্রলোভন স্পষ্টতই ভারতীয় আইন লঙ্ঘনকারী।”

প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে যে এই অনুমোদনগুলি তথ্য প্রযুক্তি (আইটি), বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, আর্থিক তছরুপ প্রতিরোধ এবং বেনামি লেনদেন সহ একাধিক ভারতীয় আইন লঙ্ঘন করতে পারে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কর্তৃক জারি করা পরামর্শও লঙ্ঘন করতে পারে। ওই কর্মকর্তা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, “কিছু সেলিব্রিটির কাছে ইতিমধ্যেই নোটিশ গিয়েছে, অন্যদের কাছেও শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।”

হরভজন সিং এবং সুরেশ রায়নার মিডিয়া প্রতিনিধিরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যুবরাজ সিং, সোনু সুদ এবং উর্বশী রাউতেলার কাছ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইডি কর্মকর্তারা জানিয়েছেন বেটিং প্ল্যাটফর্মগুলি সচরাচর নিজেদের ‘স্কিল-বেসড গেম’ হিসাবে প্রচার করে, কিন্তু ফলাফল হয় ‘লাক বেসড’। আদপে দেখা যায় এগুলি জুয়া। আর এই বেটিং প্ল্যাটফর্মগুলিতে টাকা দিয়ে মানুষকে সেই জুয়া খেলতে উৎসাহিত করছেন তারকারা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে এই কাজ।

তদন্তে নাম রয়েছে এমন কিছু সংবাদমাধ্যমের যারা অর্থের বিনিময়ে সারোগেট বিজ্ঞাপন প্রকাশ করেছে বলে অভিযোগ রয়েছে। ইডি মিডিয়া আউটলেট এবং বিজ্ঞাপন সংস্থাগুলিকে ৫০ কোটি টাকারও বেশি অর্থ প্রদানের বিষয়টি নজরে এনেছে। লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয় আধিকারিকদের পর্যালোচনাধীন রয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা