লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আতঙ্কের ছায়া থেকে মুক্ত হতে পারল না দালাল স্ট্রিট। বুধবারের পরে বৃহস্পতিবারও (২৩ এপ্রিল) রক্তাক্ত হল শেয়ার বাজার। একদিনে সেনসেক্স পড়ল ৮৫২ পয়েন্ট। যার ফলে ৭৭ হাজারের ঘরে নেমে এসেছে। পতন থেকে রেহাই পায়নি নিফটিও। ২০৫ দশমিক ০৫ সূচক হারিয়ে ২৪,১৭৩.০৫ পয়েন্টে বন্ধ হয়েছে। লক্ষ্মীবারেই তিন লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে লগ্নিকারীদের পকেট থেকে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৮ হাজার ৫১৬ দশমিক ৪৯ পয়েন্টে। আগের দিনের চেয়ে ৫৩৩ সূচক কম নিয়ে লালের ঘরে থেকেই শুরু হয়েছিল লেনদেন। শুরুর পর থেকেই নিচের দিকে নামতে শুরু করে নিফটি ও সেনসেক্সের সূচক। লাল রঙে ঢেকে যায়  তথ্য-প্রযুক্তি থেকে শুরু করে ব্যাঙ্কিং-সব ক্ষেত্রের শেয়ার। দুপুরের পর খানিকটা ঊর্ধ্বমুখী হলেও শেষ বেলায় এসে ফের হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে শুরু করে সূচক। ৮৫২ দশমিক ৪৯ সূচক কমে ৭৭ হাজার ৬৬৪ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে অশান্তির জের এবং বিশ্ববাজারে আপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই দালাল স্ট্রিট অস্থির হয়ে পড়েছে।

শেয়ার বাজারে ৩০ শীর্ষ সংস্থার মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র পাঁচটি। সেগুলি হল-আদানি পোর্টস, লার্সেন অ্যান্ড টুব্রো, ভারতী এয়ারটেল, সান ফার্মা ও বেল। অন্যদিকে আইটিসি, টিসিএস, এনটিপিসি, হিন্দুস্থান ইউনি লিভার, এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ব সহ ২৫ সংস্থার শেযার মূল্য এক ধাক্কায় আনেকটাই কমেছে।

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে