প্রথমবার মোট ১৩টি ভাষায় হবে CRPF, BSF এবং CISF নিয়োগের পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইংরেজি বা হিন্দি নয় মোট ১৩ টি আঞ্চলিক ভাষায় এই প্রথমবার সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফের পরীক্ষা হবে। ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফের  কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলবে। দেশের ১২৮টি শহরে প্রায় ৪৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রক হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩ টি আঞ্চলিক ভাষায় সিএপিএফ-এ নিয়োগের জন্য কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে স্থানীয় যুবকদের অংশগ্রহণ বাড়াতে এবং আঞ্চলিক ভাষাগুলিকে প্রসারিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নেওয়া হয়।

জানা গিয়েছে  হিন্দি ও ইংরেজি ছাড়াও অসমিয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি- এই ১৩টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে।  স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দ্বারা পরিচালিত ফ্ল্যাগশিপ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে কনস্টেবল পরীক্ষা সারা দেশ থেকে লক্ষ লক্ষ যুবককে আকর্ষণ করে।

 হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা পরিচালনার সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।  এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ যুবক তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পরীক্ষায় অংশ নেবে এবং তাদের নির্বাচনের সম্ভাবনা উন্নত করবে। ফলে গোটা দেশে প্রার্থীদের মধ্যে এই পরীক্ষার পরিধি বাড়বে এবং সবাই চাকরির সমান সুযোগ পাবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের