রাহুল গান্ধিকে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে প্রস্তাব পাশ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁর নেতৃত্বেই দীর্ঘ ১০ বছর বাদে ঘুরিয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রাখা সম্ভব হয়েছে বিজেপিকে। লোকসভার অন্দরে নরেন্দ্র মোদির সঙ্গে লড়াইয়ে তাই রাহুল গান্ধিকেই প্রধান সেনাপতি হিসাবে চায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।  শনিবার দলের কর্মসমিতির সভায় রাহুলকে বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে। যদিও বিরোধী দলনেতার দায়িত্ব নেবেন কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। 

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দলের ফলাফল নিয়ে পর্যালোচনার জন্য এদিন বৈঠকে বসেছিল কংগ্রেসের শীর্ষ নীতি নির্ধারণ কমিটি। বৈঠক শেষে কংগ্টরেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়েছেন, সংসদের মধ্যে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধি সেরা। সংসদের ভিতরে সরকার বিরোধিতার প্রশ্নে তিনিই সেরা নেতা। তাঁকে বিরোধি দলনেতা হিসাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে। রাহুলজি এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছেন। 

ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, ‘রাহুল গান্ধি লোকসভার বিরোধী দলনেতা হওয়া উচিত। এটা আমাদের ওয়ার্কিং কমিটির অনুরোধ ছিল। এদিন আমাদের অনুরোধেই পড়ল শিলমোহর।  তিনি নির্ভীক ও সাহসী।‘ এদিন  কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি , কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি , প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, মণীশ তিওয়ারি, ডি কে শিবকুমার এবং রেবন্ত রেড্ডি প্রমুখ শীর্ষ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৫২ টি আসন জিতেছিল। এবার সেটা   এবারে বেড়ে হয়েছে ৯৯। এজন্য ভারত জোড়ো যাত্রাকেও অন্যতম কৃতিত্ব দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। অন্যদিকে  পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ডে লোকসভা নির্বাচনে ভালো ফল করেনি কংগ্রেস। কেন এই আসনগুলি ফল খারাপ হয়েছে তা নিয়েও এদিন আলোচনা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ