ছয় দশক বাদে অগস্টে  ঘূর্ণিঝড়ে তৈরি হল আরব সাগরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গভীর নিন্মচাপে বানভাসি গুজরাট। আর  এই নিন্মচাপের জেরেই  উত্তর আরব সাগরে তৈরি হচ্ছে  ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড়টি গুজরাট – কচ্ছ উপকূল থেকে শুক্রবার উত্তর আরব সাগরের  সরে   যাওয়ার  সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  এরফলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব একটা  পড়বে না ভারতের উপকূলে।

এদিন হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে। নালিয়া থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে ২৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে। তা শুক্রবার গুজরাট উপকূলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বলা বাহুল্য, বছরের এই সময় সাধারণত ঘূর্ণিঝড় হয় না। ঘূর্ণিঝড় তৈরীর সময় অক্টোবর-নভেম্বর। তাই অগস্ট মাসে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বিরল ঘটনা বলে অভিহিত করেছে আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, ‘গভীর নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব আরব সাগর, কচ্ছ এবং সংলগ্ন গুজরাট  ও পাকিস্তান উপকূলে প্রবেশ করতে পারে। শুক্রবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে প্রায় পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, যা ভারতীয় উপকূল থেকে অনেকটাই দূর।‘  উল্লেখ্য, বর্ষাকালে ঘূর্ণিঝড় অস্বাভাবিক। ১৯৬৪ সালের পর ফের অগস্ট মাসে আরব সাগরে তৈরি হল ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হলে পাকিস্তান  এর নাম দেওয়া হবে আসনা।   

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক