স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করতে জমে উঠেছে লড়াই। ইতিমধ্যেই বেশ কয়েকটি দল তাদের জায়গা পাকা করে ফেলেছে। এবার গ্রুপ ‘এইচে’ স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে উরুগুয়ে শিবিরে দেখা দিয়েছে উত্তেজনা। রেডিও স্টেশন এস্পেকটেডোর ডেপোর্টেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভালভার্দে ও সার্জিও রখেতসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় কোচ বিয়েলসার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন।

খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁদের কোচের প্রশিক্ষণ পদ্ধতি ও খেলার কৌশল পরিবর্তনের দাবি জানিয়েছেন। এই নিয়ে উরুগুয়ের খেলোয়াড়দের মধ্যে একটি বৈঠকও হয়। সেখানে উপস্থিত ছিলেন ম্যানিয়েল উগারতে ও রড্রিগো বেন্টাংকুর। খেলোয়াড়দের অভিযোগ, অতিরিক্ত অনুশীলনের চাপের কারণে দলে একাধিক ফুটবলারের চোট লেগেছে। সেই সঙ্গে তারা স্পেনের বিপক্ষে লো ব্লক গড়ে পাল্টা আক্রমণনির্ভর কৌশলে খেলতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।  

আরও পড়ুন: বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

তবে কোচ বিয়েলসা খেলোয়াড়দের দাবিতে সাড়া না দিয়ে পুরো দলকে নিয়ে আরেকটি বৈঠক করেন। সেখানেই তিনি প্রায় ৪৮ মিনিট ধরে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করেন। তিনি জানিয়েছেন, দলটি ‘মিররড ফরমেশন’-এ খেলবে। একই সঙ্গে অভিযোগ করেন, তিনি লুইস সুয়ারেজকে দলে না ডাকায় এবং মাহিতান নানদেজকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় উরুগুয়ের খেলোয়াড়রা তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।   তবে   স্পেন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বিয়েলসা কিংবা ফরোয়ার্ড রড্রিগো আগুয়ের এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। পাশাপাশি অভিযুক্ত খেলোয়াড় এবং উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে  মুখ খোলেনি। তবে বিশ্বকাপের মধ্যে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক