ধানবাদ- গোমো রেল রুটে তড়িদাহত হয়ে মৃত ৮, ঝলসে গেলেন ১২ শ্রমিক

যার জেরে স্থানীয় স্টেশনগুলিতে বন্ধ ট্রেন চলাচল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধানবাদ- গোমো রেল রুটে কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হলো ৮ শ্রমিকের। ঝলসে গেলেন ১২ শ্রমিক। সকলেই চুক্তি ভিত্তিক শ্রমিক। যার জেরে স্থানীয় স্টেশনগুলিতে বন্ধ ট্রেন চলাচল।

সোমবার দুপুরে কাতরাসের ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিদ্যুৎ খুঁটির কাজ করছিলেন শ্রমিকরা। কাজ হচ্ছিল ২৫ হাজার ভোল্টের তারেও। সেই সময়েই হঠাৎ করে হয় বিদ্যুৎ সংযোগ। যার জেরে ঘটেছে দুর্ঘটনাটি।  হাওড়া-নয়া দিল্লি রুটে থমকে রয়েছে ট্রেন পরিষেবা। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন ডিআরএম সহ একাধিক রেল আধিকারিক এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। নিয়ে আসা হয় মেডিক্যাল ভ্যান। জানা গিয়েছে, কী ভাবে দুর্ঘটনা ঘটল তার প্রকৃত কারণ জানতে পুলিশ, আরপিএফ তদন্ত শুরু হচ্ছে। হবে বিভাগীয় তদন্তও। 

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের