স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মেরঠ: প্রেমিক অমরদীপের সঙ্গে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবেই স্বামী অমিত কাশ্যপকে শ্বাসরোধ খুন করেছিলেন মেরঠের রবিতা কাশ্যপ। তার পরে নিজেদের অপরাধ ঢাকতে ওই হত্যাকাণ্ডকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা করেছিলেন। তবে লাভ হয়নি। ময়নাতদন্তের রিপোর্টেই পর্দাফাঁস হয়েছিল। শুক্রবার (১৬ অক্টোবর) অমিত কাশ্যপকে খুনের দায়ে রবিতা ও তার প্রেমিক অমরদীপকে ফাঁসির সাজা শুনিয়েছেন মেরঠের অতিরিক্ত জেলা দায়রা বিচারক। আর ফাঁসির সাজা শোনাতে গিয়ে তিনি হিন্দু পৌরাণিক কাহিনির সতী সাবিত্রীর প্রসঙ্গও উল্লেখ করেছেন।

গত বছরের ১২ এপ্রিল উত্তরপ্রদেশের মেরঠের বাহসুমা থানা এলাকার আকবরপুর সাদাত গ্রামের বাসিন্দা পেশায় শ্রমিক এবং তিন সন্তানের বাবা অমিত কাশ্যপের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর দেহের পাশ থেকেই উদ্ধার করা হয় একটি বিষধর সাপ। যা তাঁর হাতে জড়ানো ছিল। শরীরে একাধিক জায়গায় দংশনের চিহ্ন ছিল। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল গোখরোর কামড়েই মৃত্যু হয়েছে অমিতের। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই প্রকাশ্যে আসে হাড়হিম তথ্য।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে অমিতের। খুনের পর নজর অন্য দিকে ঘোরাতে তাঁর দেহের পাশে বিষধর সাপটি রেখে দেওয়া হয়েছিল। সেই রিপোর্টের পরেই অমিতের স্ত্রী রবিতাকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়ে স্বামীকে খুন করার কথা স্বীকার করে নেন রবিতা। জানান, বন্ধু অমরদীপের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন অমিত। এই নিয়ে নিত্য দিন তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। এর পরেই প্রেমিকের সঙ্গে স্বামীকে হত্যার ছক কষেন।  স্বামীকে খুনের পর যাতে ধরা না পড়েন তার জন্য ১০০০ টাকা দিয়ে একটি সাপ কিনে এনেছিলেন তিনি। অমিতকে শ্বাসরোধ করে খুন করে সাপটিকে তাঁর শরীরের নীচে রেখে দেন। ওই স্বীকারোক্তির পরে রবিতার প্রেমিক অমরদীপকেও গ্রেফতার করে পুলিশ।

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন