ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসের সাক্ষী হতে চলেছেন বিশ্বের ক্রিকেট প্রেমীরা। এই প্রথম একই দলের হয়ে খেলবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। আগামী ১৪ নভেম্বর থেকে শ্রীলঙ্কার কলম্বির সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে বসছে ‘টেস্ট টোয়েন্টি’র আসর। মোট চারটি দল অংশ নেবে প্রতিযোগিতায়। প্রতিটি দলে ৪০ জন খেলোয়াড় থাকবেন। যার মধ্যে ২০ জন মেয়ে এবং ২০ জন ছেলে। প্রতিটি ম্যাচে মেয়েদের মুখোমুখি হবে মেয়েরা এবং ছেলেদের মুখোমুখি হবে ছেলেরা। টসে যারা জিতবে তারাই প্রথমে ব্যাট করা হবে। ছেলে এবং মেয়েদের দলের সংগৃহীত রান যোগ করা হবে। আর  সম্মিলিত স্কোরই নির্ধারণ করবে বিজয়ী কে হবে।

এই অভিনব প্রতিযোগিতা যার মস্তিস্কপ্রসূত তিনি হলেন গৌরব বাহিরভানি। তাঁকে সহযোগিতা করছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি ম্যাথু হেডেন ও এ বি ডেভিলিয়ার্স। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিটি ম্যাচ একদিনে ৮০ ওভারের হবে। প্রথম ৪০ ওভার দিনের আলোয় লাল বল দিয়ে খেলা হবে, যেখানে খেলোয়াড়রা সাদা পোশাক পরিধান করবেন। বাকি ৪০ ওভার নৈশালোকে খেলা হবে। টুর্নামেন্টটি ১৪ নভেম্বর শুরু হবে এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। সব ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬০ জন খেলোয়াড়কে এক রাজসূয় যজ্ঞের মাধ্যমে বাছাই করা হয়েছে। পাঁচটি মহাদেশ কয়েক হাজার তরুণ ক্রিকেটার প্রতিযোগিতায় অংশ নিতে নাম লিখিয়েছিলেন। ৩০০ দিন ধরে মাঠপর্যায়ে এবং অনলাইনে ট্রায়ালের মাধ্যমে প্রথমে সেরা খেলোয়াড়দের বাছাই করা হয়। তাদের মধ্য থেকেই টুর্নামেন্টের ‘গ্লোবাল সিলেকশন কমিটি’ ১৬০ জনকে বেছে নিয়েছেন। তার মধ্যে ৮০ জন মেয়ে ও ৮০ জন ছেলে।

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন