‘মোদি নাকি দিল্লিবাসীর পাশে থাকবেন, ঠিক করুন’, কংগ্রেসকে খোঁচা কেজরির

কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতায় কংগ্রেসের সমর্থন চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতায় কংগ্রেসের সমর্থন চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়ে চিঠিও দিয়েছেন। যদিও দিল্লি ও পঞ্জাবের কংগ্রেস নেতা-নেত্রীরা দলের শীর্ষ নেতৃত্বের  কাছে আপের পাশে না দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। আর তাতেই দোলাচলে ভুগছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস নেতৃত্বের এমন দোদুল্যমান অবস্থা দেখে বেজায় চটেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার কার্যত রাখঢাক না রেখে একদা শত্রু দলের শীর্ষ নেতৃত্বকে খানিকটা খোঁচা দিয়ে কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস নেতৃত্বকে ঠিক করতে হবে তাঁরা মোদি সরকারের পাশে থাকবেন নাকি বিজেপি সরকারের অপমানের শিকার দিল্লিবাসীর পাশে থাকবেন।’ কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের বিরোধিতায় সমর্থন চেয়ে এদিন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন আপ সুপ্রিমো। ওই বৈঠকের পরেই কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে কংগ্রেস নেতাদের বনীরব ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।

ইতিমধ্যেই দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় আপের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, আরজেডি নেতা তেজস্বী যাদব। অধ্যাদেশ নিয়ে সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় ভোটাভুটির সময়ে যাতে বিজেপি বিরোধী দলগুলি এককাট্টা হয়ে বিরোধিতায় সরব হন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি