চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাংসদদের ‘ভিআইপি’ মর্যাদা প্রত্যাহার করল দিল্লি এইমস কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লাগাতার প্রতিবাদে টনক নড়ল দিল্লির প্রথিতযশা হাসপাতাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (All India Institute Of Medical Sciences) কর্তৃপক্ষের। এতদিন চিকি‍ৎসার ক্ষেত্রে সাংসদ ও তাঁদের সুপারিশ করা ব্যক্তিরা এইমসে (AAIMS) ‘ভিআইপি’ (VIP) মর্যাদা পেতেন। শুক্রবার এইমস কর্তৃপক্ষ (AIIMS Authority) সেই সুবিধা প্রত্যাহার করে নিল। ফলে এখন থেকে আর পাঁচজন আম আদমির মতোই নিয়ম মেনে চিকি‍ৎসা করাতে হবে সাংসদদের।

গত ১৭ অক্টোবর সাংসদদের চিকি‍ৎসার জন্য এক বিশেষ নির্দেশিকা জারি করেছিলেন এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস (AIIMS Director Dr M Srinivas)। ওই নির্দেশিকায় সাংসদ ও তাঁদের পাঠানো রোগীদের বিশেষ মর্যাদা দিয়ে চিকি‍ৎসার কথা জানিয়েছিলেন। এমনকী সাংসদদের বিশেষ চিকি‍ৎসার জন্য বিশেষ ডিউটি অফিসার নিয়োগের পাশাপাশি বিশেষ হেল্পলাইন চালু করার কথা বলা হয়েছিল। এইমস পরিচালকের ওই চিঠি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এইমসের আবাসিক চিকি‍ৎসকরা প্রতিবাদে সরব হন। একাধিক বিশিষ্টজনরা ওই তুঘলকি ফরমান প্রত্যাহারের দাবি জানান। দেশের গরিব মানুষরা যেখানে এইমসে চিকি‍ৎসার জন্য মাথা খুঁটে মরেন, সেখানে সাংসদ কিংবা তাঁদের সুপারিশ করা ব্যক্তিরা কেন বাড়তি সুবিধা পাবেন সেই প্রশ্ন ওঠে।

শেষ পর্যন্ত এদিন এইমসের (AIIMS) মুখ্য প্রশাসনিক আধিকারিক (Chief Adminastrative Officer) দেও নাথ শা (Deo Nath Sah) লোকসভা সচিবালয়ের (Lok Sabha Secretariet) যুগ্ম সচিব (Joient Secretary) ওয়াই এম কান্দপালকে ( Y M Khandpal) চিঠি পাঠিয়ে জানান, সাংসদদের চিকি‍ৎসা নিয়ে গত ১৭ অক্টোবর যে চিঠি পাঠানো হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ