৫ বছরে ২০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য কেজরি সরকারের

বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি বাবদ ৩ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার বেলাগাম সংক্রমণ অসংখ্য মানুষের রুটি-রোজগার কেড়েছে। বেকারত্ব ক্রমশই ঊর্ধ্বমুখী। ফলে হতাশগ্রস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বেকারত্বের জ্বালা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আগামী ৫ বছরে ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নিয়েছে দিল্লি সরকার। শনিবার বিধানসভায় ২০২২-২৩ আর্থিক বর্ষের বাজেট পেশ করতে গিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া জানান, ‘আগামী পাঁচ বছরে ২০ লক্ষ লোকের কর্মসংস্থানের জন্য বিশেষ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত রাজধানীর পাঁচটি বিখ্যাত বাজারকে কেন্দ্র করে যাতে ওই কর্মসংস্থান তৈরি করা যায় তার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।’

শুধুমাত্র কর্মসংস্থানের ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য, খুচরো ক্ষেত্র সহ আরও একাধিক বিষয়ের উপরে বাজেটে জোর দেওয়া হয়েছে। এদিন বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে উপ মুখ্যমন্ত্রী জানান, ‘সরকারের পক্ষ থেকে রোজগার বাজার পোর্টাল ২.০ চাল;উ করা হয়েছে। ওই পোর্টালে ইতিমধ্যেই চাকরির জন্য আবেদন করেছেন ১৫ লক্ষ মানুষ। আর ১০ লক্ষ লোক চাকরি দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে আগামী পাঁচ বছরের মধ্যে ২০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়ে সরকার নিশ্চিত।’

চলতি আর্থিক বর্ষের তুলনায় আগামী আর্থিক বর্ষের জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যয়-বরাদ্দ অনেকটাই বাড়ানো হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১৬ হাজার ২৭৮ কোটি টাকা। স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬৬৯ কোটি টাকা, পরিবহণ ক্ষেত্রে ৯ হাজার ৫৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি বাবদ ৩ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু , উদ্ধার এক কর্মীর দেহ

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন