দিল্লির বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে প্রার্থী অলকা লাম্বা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান। আসন্ন দিল্লি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী আতিশী মার্লেনাকে টক্কর দিতে কালকাজি আসনে অলকা লাম্বাকে দাঁড় করাল কংগ্রেস। আজ শুক্রবার (৩ জানুয়ারি) দলের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে ওই কথা জানানো হয়েছে।

আগামী বছরের গোড়ার দিকেই দিল্লি বিধানসভার ভোট। চলতি বছরের লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও রাজ্যের শাসন ক্ষমতা দখলের লড়াইয়ে একলা চলোর নীতি নিয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস নেতৃত্ব। মূলত আপের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালই কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দিয়েছেন। আর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই একরোখা মনোভাবে যথেষ্ট ক্ষুব্ধ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তাই আপ প্রার্থীদের এক ইঞ্চি জমি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। ইতিমধ্যেই দুই দফায় ৪৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে হাত শিবির। তাতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল অলকার। দেখতে সুন্দরী হওয়ায় এবং সুবক্তার কারণে অল্প কয়েকদিনের মধ্যেই ধূমকেতুর মতো তাঁর উত্থান হয়। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের (এনএসইউ) এক সময়ের সর্বভারতীয় সভাপতির দায়িত্বও সামলেছিলেন। ২০০৩ সালের বিধানসভা ভোটে মোতিনগর আসনে বিজেপির পোড়খাওয়া নেতা মদনলাল খুরানার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। যদিও হারের মুখ দেখতে হয়েছিল। দীর্ঘ ২০ বছর কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত থাকা অলকা ২০১৪ সালের ২৬ ডিসেম্বর হাত শিবির ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন। ২০১৫ সালের বিধানসভা ভোটে কেজরিওয়ালের দলের হয়ে চাঁদনি চক আসন থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। ২০১৯ সালে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে আপ ছেড়ে ফের কংগ্রেসে ফিরে আসেন। ২০২০ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে লড়তে নেমে তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।

 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ