দিল্লি বিধানসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ আপের, নাম রয়েছে শিসোদিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই আপের তরফ থেকে শুরু হয়েছে প্রস্তুতি । এই আবহে সোমবার আপের তরফে প্রকাশিত হল দ্বিতীয় প্রার্থী তালিকা। সেখানে রয়েছে ২০ জন প্রার্থীর নাম । এদিনের প্রকাশ করা তালিকায় রয়েছেন শিসোদিয়ার নাম । যিনি সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন।

আপের দ্বিতীয় তালিকায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে জঙ্গপুরা আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।  আভাধ ওঝাকে পাটপরগঞ্জ আসনের জন্য টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও নারেলা আসন থেকে দীনেশ ভরদ্বাজ এবং তিমারপুর আসন থেকে সুরেন্দ্র পাল সিং বিট্টুকে টিকিট দিয়েছে আম আদমি পার্টি ।

পাশাপাশি আপ  আদর্শ নগর আসন থেকে মুকেশ গোয়েলকে এবং রাকেশ জাতভ ধরমরক্ষক মঙ্গোলপুরী থেকে প্রার্থী করা হয়েছে । সেইসঙ্গে চাঁদনী চকের প্রার্থী হয়েছেন পুনর্দীপ সিং সাহনি। পরবেশ রতন, রাখি বিদলান, প্রবীণ কুমার, সুরেন্দ্র ভরদ্বাজ, যোগিন্দর সোলাঙ্কি এবং মণীশ সিসোদিয়াকে যথাক্রমে প্যাটেল নগর, মাদিপুর, জনকপুরী, বিজওয়াসন, পালাম এবং জঙ্গপুরার টিকিট দেওয়া হয়েছে। এরআগে গত ২২ নভেম্বর আপ ১১ জন প্রার্থীকে নিয়ে  প্রথম তালিকা প্রকাশ করেছিল। সেখানে বেশিরভাগ জনই ছিলেন বিজেপি ছেড়ে আপে আসা হেভিওয়েট নেতারা ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের