কনে হাতছাড়া হওয়ার ভয়ে হাসপাতালেই বিয়ে সারলেন পাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, মিয়া-বিবি রাজি তব ক্যায়া করেগা কাজী। সেই কথাটাই সত্যি করে হাসপাতালে বিয়ে সারলেন এক দম্পতি। তাই বলে হাসপাতালে বিয়ে। বিয়ে বাতিল হওয়ার ভয়ে দিল্লির যুবক অবিনাশ কুমার এমনই বেনজির কাণ্ড ঘটিয়েছেন। আপত্তিও জানাননি কনে।

গাজিয়াবাদের বৈশালীর ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৭ বছর বয়াসী অবিনাশ। দু’দিন পরেই বিয়ে, তাই চিকিৎসকের কাছে বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিভিন্ন রকম পরীক্ষার পর জানা যায় অবিনাশের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ১০০০০-এ নেমে গিয়েছিল তাঁর হিমোগ্লোবিনের সংখ্যা। তাই অনুমতি মেলেনি বাড়ি যাবার। শেষমেশ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালেই বিয়ে সারলেন অবিনাশ।

হাসপাতালের মিটিং হলে মাত্র ১০ জনের উপস্থিতিতেই বিয়ে করলেন তিনি। এরপর মেয়ের বাড়ির তরফ থেকে হাসপাতালের কাছে বিয়ের অনুমতি চাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষও বাধা দেয়নি কোনওরকম। হাসপাতালের মিটিংয়ের ঘরটিকে ফুল, বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়। তবে বিয়ে করতে আসে কনে। বরের পরনে শেরওয়ানি, কনের পরনে লালা ঘাগড়া। সেখানেই হয় মালাবদল। ভাইরাল হয়েছে বিয়ের ভিডিও। অভিনন্দনও জানিয়েছেন নেটাগরিকরা। অবিনাশের বাড়ির তরফে জানানো হয় তিনি এখন একটু সুস্থ রয়েছেন। তবে বাড়ি ফেরার পর কয়েক দিনের মধ্যেই ঘটা করে রিসেপশন পার্টির আয়োজন করা হবে।

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স