দিল্লিতে নির্মাণাধীন ভবন ধসে ২ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

রবিবার (২৫ অক্টোবর) রাতে উত্তরপূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকার মিলন গার্ডেনে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও দিল্লিতে ধস! রবিবার (২৫ অক্টোবর) রাতে উত্তরপূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকার মিলন গার্ডেনে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে গিয়েছিলেন তাঁরা। কোনক্রমে তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। নিহতদের নাম, চন্দ্রপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা ৪০মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্রই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। একটি পুরনো বাড়ির উপর নতুন করে ঘর নির্মাণের সময় দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, নির্মাণকাজ চলাকালীন আচমকাই পুরনো ছাদের একটি অংশ ধসে পড়ে, তার উপরেই সদ্য নির্মিত স্ল্যাবটি ভেঙে পড়ে যায়। দুর্ঘটনার সময়ে নিহত দুজনেই সেখানে কর্মরত ছিলেন। হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটায় তাঁরা আর পালাতে পারেননি। ধ্বংসস্তুপের মধ্যেই আটকা পড়ে যান। ঘটনার পর দিল্লি ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরাও এই অভিযানে যোগ দেন। ধ্বংসস্তূপ সরাতে একটি জেসিবি মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করতে যান দিল্লি মন্ত্রিসভার মন্ত্রী কপিল মিশ্র এবং আশীষ সুদ। এখন ধসের কারণ জানার চেষ্টা করছে পুলিশ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে উত্তর দিল্লির সীমাপুরি এলাকায় একটি বহুতল ভবনের একাংশ ধসে পড়ে অনেকের মৃত্যু হয়েছিল। সেটি ছিল ছাত্রাবাস। অনেক ছাত্রের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর আবারও দিল্লিতে ভবন ধসের ঘটনা ঘটল।

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত ৩

জৈব সার থেকে রূপচর্চা, বেগুনের খোসার এমন সব ব্যবহার জানতেন?

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪