জৈব সার থেকে রূপচর্চা, বেগুনের খোসার এমন সব ব্যবহার জানতেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেগুন রান্নার আগে খোসা ছাড়িয়ে ফেলে দেওয়া  অনেকের অভ্যাস। কিন্তু এই খোসা শুধুমাত্র রান্নাঘরের বর্জ্য নয়, বরং ঘরের নানা কাজে তা ব্যবহার করা যেতে পারে। বেগুনের খোসা দিয়ে জৈব সার তৈরি, কম্পোস্ট বানানো থেকে শুরু করে বাসন পরিষ্কারের মতো কাজও করা সম্ভব। এমনকী ত্বক ও চুলের পরিচর্যাতেও এর ব্যবহার নিয়ে রয়েছে বিভিন্ন ঘরোয়া পদ্ধতি। তাই অযথা ফেলে না দিয়ে সঠিক উপায়ে বেগুনের খোসা পুনর্ব্যবহার করলে কমানো যায় রান্নাঘরের বর্জ্যও। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন। 

১.  গাছের জন্য তৈরি করুন জৈব সার

বাড়িতে গাছ লাগানোর শখ রয়েছে? তাহলে বেগুনের খোসা ফেলে না দিয়ে তা গাছের সার তৈরির কাজে লাগাতে পারেন। খোসাগুলি রোদে ভাল। করে শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর সেই গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। চাইলে অন্যান্য জৈব বর্জ্যের সঙ্গে মিশিয়েও কম্পোস্ট তৈরি করা যায়। বেগুনের খোসায় থাকা বিভিন্ন খনিজ উপাদান মাটির পুষ্টি জোগাতে সাহায্য করতে পারে।

২. ত্বকের যত্নে ব্যবহার করুন

বেগুনের খোসা ত্বকের যত্নেও ব্যবহার করা যায়। খোসার ভিতরের অংশ হালকা করে পেস্ট করে নিয়ে ত্বকে লাগানোর প্রচলিত ঘরোয়া পদ্ধতি রয়েছে।  তবে  সংবেদনশীল ত্বকে সরাসরি ব্যবহার না করাই ভাল। ব্যবহার করতে চাইলে আগে ত্বকের অল্প জায়গায় পরীক্ষা করে নিন। 

৩. চুলের পরিচর্যায় বেগুনের খোসা

চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে অনেকেই ঘরোয়া উপায় ব্যবহার করেন। বেগুনের খোসা জলে ভাল করে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে চুলে লাগানো যায়।  বলা হয় এই পদ্ধতিতে চুলের শুষ্কতা দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে। তবে চুলের পরিচর্যায় এটি ব্যবহার করলে সতর্কতা অবলম্বন করুন। 

 ৪. তামা ও পিতলের বাসন পরিষ্কার

তামা বা পিতলের বাসনে দাগ পড়ে গেলে তা পরিষ্কার করা বেশ ঝক্কির কাজ। বেগুনের খোসা ফুটিয়ে তৈরি জলে সামান্য লেবুর রস ও নুন মিশিয়ে বাসন পরিষ্কার করা যায়। তবে এই মিশ্রণ ব্যবহার করার আগে বাসনের কোনও ছোট, চোখে না-পড়া অংশে পরীক্ষা করে নিন।  

 ৫. বাড়িতেই তৈরি করুন কম্পোস্ট

রান্নাঘরের বর্জ্য কমাতে বেগুনের খোসা হতে পারে একটি সহজ উপকরণ। আলু, লাউ বা অন্যান্য সবজির খোসার সঙ্গে বেগুনের খোসা কম্পোস্টের পাত্রে রাখতে পারেন। সঠিকভাবে আর্দ্রতা ও বাতাসের ব্যবস্থা থাকলে এগুলি পচে জৈব সার তৈরিতে সাহায্য করবে। এতে রান্নাঘরের বর্জ্য কমবে, পাশাপাশি বাগানের জন্যও তৈরি হবে উপযোগী কম্পোস্ট।

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত ৩

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

দিল্লিতে নির্মাণাধীন ভবন ধসে ২ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

‘প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য’,কংগ্রেসকে তুলোধোনা দিলীপ ঘোষের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪