ফ্ল্যাট থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা বিদেশ মন্ত্রকের আধিকারিকের, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

হতাশাগ্রস্ত হয়ে নিজের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক IFS অফিসার তথা ভারতীয় পররাষ্ট্র পরিষেবার কর্মকর্তা তথা বিদেশমন্ত্রক আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়ঙ্কর ঘটনা দেশের জাতীয় রাজধানীতে। হতাশাগ্রস্ত হয়ে নিজের ফ্ল্যাট থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করলেন এক IFS অফিসার তথা ভারতীয় পররাষ্ট্র পরিষেবার কর্মকর্তা তথা বিদেশমন্ত্রক আধিকারিক। ঘটনাটি ঘটেছে, দিল্লির চাণক্যপুরী এলাকায়। কিন্তু কেন? কর্মকর্তার আত্মহত্যার কারণ কী? সূত্রের খবর, তিনি দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন। বিষন্নতা গ্রাস করেছিল তাঁকে। সেই কারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসা রত ছিলেন IFS অফিসার। নিহত IFS কর্মকর্তার নাম জিতেন্দ্র রাওয়াত। তিনি শুক্রবার (৭ মার্চ) সকাল ছয়টা নাগাদ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।

তিনি চাণক্যপুরীতে MEA-এর আবাসিক সোসাইটির প্রথম তলায় থাকতেন। ঘটনার সময় তাঁর বাড়িতে কেবল তাঁর মা ছিলেন। তিনি মায়ের সঙ্গেই আলাদা থাকতেন। তাঁর স্ত্রী এবং দুই সন্তান দেরাদুনে থাকেন। কিন্তু তাঁর হতাশা এবং বিষন্নতার কারণ কী, তা এখনও জানা যায়নি। তবে তিনি কোনও সুইসাইড নোটও রেখে যাননি। তিনি মায়ের সঙ্গে একাই বসবাস করতেন দিল্লিতে। ঘটনার সময় IFS কর্মকর্তার মা ঘরেই শুয়েছিলেন। ছাদ থেকে লাফিয়ে পড়ার পরেই তিনি মারা যান। আশেপাশের মানুষজন ঘটনা দেখে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে IFS অফিসারের দেহ উদ্ধার পরে ময়নাতদন্তে পাঠিয়েছেন।

প্রাথমিক সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর স্ত্রী এবং সন্তানরা তাঁর সঙ্গে থাকেনা। তাঁদের ডিভোর্স হয়েছেন কিনা জানা যায়নি। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই বিষন্নতা গ্রাস করেছিল IFS অফিসারকে। তিনি চিকিৎসাধীন ছিলেন মায়ের কাছে। মৃত্যুকালে তাঁর কত বয়স হয়েছিল তা জানা যায়নি। পুলিশ এখন তাঁরা পরিবারের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে IFS কর্মকর্তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6