তীব্র গরম, জলের হাহাকার ,অন্ধকারে ডুবে দিল্লিবাসী 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লিতে  তীব্র দাবদাহ। আর এই অবস্থায় জল সংকটের সমস্যার মাঝেই রাজধানীর  বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর ২টো ১১ মিনিট থেকে দিল্লির বিভিন্ন এলাকায় বড় ধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন আপ মন্ত্রী অতিশী।

এদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,’ দিল্লিতে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসে উত্তরপ্রদেশের মান্ডোলা থেকে। মঙ্গলবার দুপুরে উত্তরপ্রদেশের মান্ডোলায় একটি পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন লাগে। এরফলে দিল্লির বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।‘ অতিশী আরও জানিয়েছেন,’ দেশের বিদ্যুৎ সরবারহের বিষয়টি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত। সেজন্য এই বিষয় নিয়ে আজই নতুন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলার জন্য অনুরোধ জানিয়েছি।‘

ইতিমধ্যেই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে দিল্লি বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছে। কেউ লিখেছেন, ‘পূর্ব দিল্লিতে বিদ্যুৎ নেই । । দয়া করে সমস্যার সমাধান করুন।‘ আবার কেউ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ট্যাগ করে লিখেছেন,’ টানা ২ ঘণ্টা ধরে রাম নগর, শাহদারা এলাকায় বিদ্যুৎ নেই।‘ বলা বাহুল্য, এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে বিদ্যুৎ না থাকায় বিপাকের মধ্যে পড়েছে দিল্লি বাসিন্দারা।

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে