মহুয়া মৈত্রের বাংলো উচ্ছেদের বিরুদ্ধে আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের চাপে পড়লেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। লোকসভা থেকে বহিষ্কারের পর সরকার কর্তৃক বরাদ্দ করা বাড়ি খালি করার নোটিসের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের আবেদন খারিজ করল দিল্লির হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট মহুয়াকে এস্টেট ডিরেক্টরেটের দ্বারস্থ হতে বলেন।

গত ৭ জানুয়ারির মধ্যে বাড়ি খালি করার নোটিশ বাতিলের নির্দেশ চেয়ে মহুয়া মৈত্র হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন। আদালত তাঁকে  আবেদন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। তবে হাইকোর্টের এই নির্দেশের পর এখনও পর্যন্ত মহুয়ার তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে গত ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশ মেনে লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। যদিও ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার তিন দিন বাদে গত ১১ ডিসেম্বর মহুয়াকে সাংসদ বাবদ প্রাপ্য সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য চিঠি পাঠায় নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত ডিরেক্টরেট অফ এস্টেটস।

ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই বাংলো থেকে পাততাড়ি গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে হাইকোর্টে আবেদন করেছিলেন মহুয়া। এবার সেই আবেদনও খারিজ করল হাইকোর্ট। সাংসদ পদ থেকে বহিষ্কার হয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছেন মহুয়া।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ