জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির নারেলায় দিনের আলোতেই গুলি করে খুন করা হল এক প্রপাটি ডিলারকে। বৃহস্পতিবার সকালে জিম থেকে বেরোনোর পরই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান ওই ব্যবসায়ী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম প্রমোদ। তিনি নাহরি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিদিনের মতো এ দিন সকালেও তিনি নারেলার বাকানের গ্রামের একটি জিমে গিয়েছিলেন। সকাল সওয়া ৭টা নাগাদ জিম থেকে বেরিয়ে রাস্তায় আসতেই আচমকা হামলা চালায় কয়েকজন আততায়ী। কিছু বুঝে ওঠার আগেই প্রমোদকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলা ইরানের, নিহত দুই নাবিক

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারেলা থানার পুলিশ। এলাকা ঘিরে শুরু হয় তদন্ত। আততায়ীরা কারা ছিল, কী কারণে এই হামলা চালানো হল এবং ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা, সম্পত্তি সংক্রান্ত বিবাদ, ব্যবসায়িক বিরোধ নাকি তোলাবাজির যোগ রয়েছে সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। হামলার পর কোন পথে আততায়ীরা পালিয়েছে, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। হামলার পর কোন পথে আততায়ীরা পালিয়েছে, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট নয়। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্ত এগোলে হামলার নেপথ্যের কারণ এবং জড়িতদের সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড