হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র দিল্লি, আক্রান্ত পুলিশ

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে রাতে দাবি করেছেন দিল্লির পুলিশ কমিশনার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রামনবমী ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক অশান্তির ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতেই হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল খোদ দেশের রাজধানী। দিল্লির জাহাঙ্গীরপুরীতে এক শোভাযাত্রায় হামলা চালায় একদল দুষ্কৃতী। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। গোলমাল থামাতে গিয়ে হামলার শিকার হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতির গুরুত্ব অনুমান করে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তি বজায় রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আর্জি জানিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে রাজধানীর জাহাঙ্গীরপুরীতে এক শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা থেকে বিশেষ এক সম্প্রদায়কে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করা হয়। সেই মন্তব্যের প্রতিবাদ জানান বেশ কয়েকজন বাসিন্দা। দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। আচমকাই দুপক্ষের মধ্যে পাথর বৃষ্টি শুরু হয়। অভিযোগ বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। ঘটনা যাতে সাম্প্রদায়িক গোষ্ঠীসংঘর্ষে রূপ না নেয়, তার জন্য দ্রুতই ঘটনাস্থলে হাজির হয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। যুযুধান দুই পক্ষকে থামাতে গিয়ে হামলার শিকার হতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

গুলিতে এক পুলিশ কর্মী আহত হন। তাছাড়া দুপক্ষের সংঘর্ষে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।  

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির