দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, সোমেই জরুরি বৈঠকে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বায়ুদূষণের শহর হয়ে উঠেছে  রাজধানী দিল্লি। একাধিক জায়গায় বাতাসের দূষণ মাত্রা একিউআই) সাড়ে চারশোর গণ্ডি ছাড়িয়ে ৫০০ ছোঁয়ার মুখে। পরিস্থিতির মোকাবিলায় কী-কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ছাড়াও পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকছেন।

গত কয়েকদিন ধরেই রাজধানীর বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। নিউ মোতিবাগে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৮৮ ছুঁয়েছে। আর কে পুরম (৪৬৬), পতপড়গঞ্জ (৪৭১), আইটিওতে (৪০২) দূষণ সহনশীলতার মাত্রা ছাড়িয়েছে। দূষণের হাত থেকে ছোট পড়ুয়াদের বাঁচাতে সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। আর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিদ্যালয়গুলিকে দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইন পঠনপাঠন কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীতে যান চলাচল কমাতে সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মীদের বাড়ি থেকে কাজের সুপারিশ করা হয়েছে। ডিজেল চালিত চার চাকা ও পণ্যবাহী লরি চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে আরও বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। যেহেতু সামনেই দিওয়ালি, তাই আতশবাজি পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। একাধিক পদক্ষেপ নেওয়া সত্বেও বায়ুদূষণ নিয়ন্ত্রণে না আসায় প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

বক্স অফিসে দুর্দান্ত শুরু! প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’