বৃহস্পতি বিকালে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ ফড়নবিশের, সাক্ষী থাকছেন ৪০ হাজার অতিথি

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী বদল। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন একনাথ শিন্ডে। আজ বুধবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ(Devendra Fadnavis)।‌ নবগঠিত মন্ত্রিসভায় থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এছাড়াও এনসিপি নেতা অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রীর পদে দেখতে পাওয়া যাবে। অবশেষে একাধিক রাজনৈতিক নাটকের পর আজ তাঁর সমাপ্তি বলা চলে। দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পওয়ার এবং একনাথ শিন্ডে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে সমর্থনের চিঠি পেশ করে মহায়ুতি সরকার গঠনের দাবি জানান।

আরও পড়ুনঃ ঠিক যেন সিনেমার প্লট! রাতের অন্ধকারেই দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের রুদ্ধশ্বাস লড়াই

আজ বিকেল পাঁচটায় নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ১৩২টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবসেনা এবং এনসিপি যথাক্রমে ৫৭এবং ৪১টি আসন পেয়েছে। বিরোধী মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট এই নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়েছে, কংগ্রেস মাত্র ১৬টি আসনে জয়লাভ করেছে।‌

আরও পড়ুনঃ মাত্র ২১ দিনের জন্য মুক্তি! জেল থেকে বেরোলেন নোবেলজয়ী নার্গিস

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মুম্বইয়ের আজাদ ময়দানে। পুরো এলাকাটির ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্স (SRPF), কুইক রেসপন্স টিম (QRT) এবং বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের মতো বিশেষ ইউনিট সহ ৪ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও ট্রাফিক শাখার ২৮০ জন কর্মীকেও নিয়োগ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানটিতে প্রায় ৪২ হাজার দর্শকের সমাগম হবে বলে মনে করা হচ্ছে সেই কারণেই এই বৃহত্তর নিরাপত্তাবেষ্টনীর আয়োজন করা হয়েছে। অবশেষে সকল নাটকের অবসান ঘটিয়ে মহারাষ্ট্রের আসনে মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন ঘটল দেবেন্দ্র ফড়নবিসের।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব