ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় রুট বদল ১১ ট্রেনের,  বাতিল ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জেরে এখন পর্যন্ত দুটি ট্রেন বাতিল হয়েছে। একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে ১১টি ট্রেনের রুট। রেলের তরফে জানান হয়েছে,  বৃহস্পতিবার  দুর্ঘটনার জেরে ৫০৯৪ এবং ৫০৩১ গোন্ডা-গোরখপুর প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে ।

এছাড়াও বেশ কয়েকটি  ট্রেনের রুট বদল হয়েছে। সেগুলি হল – ১২৫৫৭ সপ্ত ক্রান্তি এক্সপ্রেস, ১২৫৫৩ সহরসা-নয়াদিল্লি বৈশালী এক্সপ্রেস, ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস, ১৫২৭৩ রক্সৌল-আনন্দ বিহার সত্যাগ্রহ এক্সপ্রেস, ১২৫৬৫ দ্বারভাঙ্গা-নয়াদিল্লি বিহার সংপার্ক ক্রান্তি এক্সপ্রেস, ১২৫৫৫ গোরক্ষপুর-ভাটিন্ডা গোরক্ষধাম এক্সপ্রেস এবং ১৫৭০৭ কাটিহার-অমৃতসর আম্রপালি এক্সপ্রেস। আচমকাই ট্রেনের রুট বদল হওয়ায় বিপাকের মধ্যে পড়েছে যাত্রীরা।  

বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ ১৫৯০৪ নং গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী। পাশাপাশি রেলের তরফে জারি হয়েছে হেল্প লাইন। সেগুলি হল -কমার্শিয়াল কন্ট্রোল-  9957555984, ফারকেটিং- 9957555966, মারিয়ানি- 6001882410, সিমালগুড়ি- 8789543798, তিনসুকিয়া- 9957555959, ডিব্রুগড়- 9957555960।  তবে  কী কারণে দুর্ঘটনা ঘটেছে, দু’ঘণ্টা পরও তা স্পষ্ট করে জানাতে পারেনি রেল। 

উল্লেখ্য, গত জুন মাসে পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ায় লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা। আর তাতে চিন্তার  মুখে রেলে যাত্রী সুরক্ষা।  বারবার কী করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ছে তা নিয়ে  উঠছে প্রশ্ন।

বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর