অনলাইন নিউজ পোর্টালের স্বাধীনতা খর্বে এবার বিল আনছে মোদি সরকার

ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলের খসড়া প্রধানমন্ত্রীর সচিবালয়ে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বৈদ্যুতিন টিভি চ্যানেলকে ‘গদি মিডিয়ায়’ পরিণত করার পরে এবার স্বাধীনচেতা অনলাইন নিউজ পোর্টালের (Online News Portal) টুঁটি চিপে ধরতে আসরে নামছে মোদি সরকার। ডিজিটাল মিডিয়াও (Digital Media)  যাতে মোদি ভজনা করতে বাধ্য হয়, তার জন্য সংসদের আসন্ন অধিবেশনেই নিয়ে আসা হচ্ছে বিশেষ বিল। আর ওই কালা বিলে অনলাইন নিউজ পোর্টালের স্বাধীনতা খর্বে একাধিক ধারা থাকছে।

দেশে বর্তমানে ডিজিটাল মিডিয়া (Digital Media) চালানোর ক্ষেত্রে রাজ্য সরকার কিংবা কেন্দ্রের কাছ থেকে কোনও অনুমোদন নিতে হয় না। কিন্তু তাতে ভুঁইফোড়ের মতো অনেক অনলাইন নিউজ পোর্টাল আত্মপ্রকাশ করেছে বলে অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকদের (Information & Broadcasting Ministry)। তাই দেশের সব অনলাইন নিউজ পোর্টালের উপরে যাতে ‘শকুনের’ নজরদারি রাখা যায় তার জন্য নতুন আইন প্রণয়নের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে প্রতিটি অনলাইন নিউজ পোর্টাল এবং অন্যান্য ডিজিটাল মিডিয়াকে ৯০ দিনের মধ্যে প্রেস রেজিস্ট্রার জেনারেলের (Press Register General) কাছ থেকে অনুমোদন নিতে হবে। নয়া আইন প্রণয়ন হওয়ার ৯০ দিনের মধ্যে ওই অনুমোদন নিতে হবে। যদি কোনও ডিজিটাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন, সম্পাদকীয়, বিশেষ প্রতিবেদন সরকারের পছন্দসই না হয়, তাহলে সংশ্লিষ্ট অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হচ্ছে প্রেস রেজিস্ট্রার জেনারেলকে।

কোনও প্রতিবেদন কিংবা নিবন্ধ নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট অনলাইন নিউজ পোর্টালকে সাময়িক নিষিদ্ধ (Suspend) করার পাশাপাশি নিবন্ধীকরণ বাতিল (cancel registrations) করা হতে পারে। সেই সঙ্গে আর্থিক জরিমানার মুখেও পড়তে হবে। যদিও ওই শাস্তির বিরুদ্ধে আবেদন করা যাবে বিশেষ আপিলেট বোর্ড। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সনকে (Press Council Of India Chairperson) ওই বোর্ডের প্রধান হিসেবে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলের খসড়া প্রধানমন্ত্রীর সচিবালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবুজসঙ্কেত এলেই সংসদে পেশ করা হবে।

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫