কোটায় আত্মহত্যার প্রবণতা কমাতে অভিনব উদ্যোগ জেলাশাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজস্থানের কোটাতে পড়ুয়াদের আত্মহত্যার খবর আমাদের সকলেরই নজরে এসে। একের পর এক পড়ুয়াদের আত্মহত্যার খবর সামনে আসায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসন। এবার পড়ুয়াদের মানসিক অশান্তি কমাতে অভিনব উদ্যোগ নিলেন কোটার জেলাশাসক।

কী উদ্যোগ নিলেন কোটার জেলাশাসক রবীন্দ্র গোস্বামী। সম্প্রতি জেলাশাসকের তরফে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে তিনি কোটার পড়ুয়াদের সঙ্গে ডিনার সারবেন। প্রতি সপ্তাহের শুক্রবার হস্টেলে পড়ুয়াদের সঙ্গে কিছুটা সময় কাটানোর ইচ্ছাপ্রকাশ করেন জেলাশাসক। পড়ুয়াদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর তাঁদের মনোভাব বুঝতে চান তিনি।

গত পয়লা ফেব্রুয়ারি কোটার ইন্দ্রপন্থ এলাকায় পড়ুয়াদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। তাঁদের সঙ্গে বলিউডের গান গাইলেন তিনি। এর আগে গত মাসে দুজন কোচিং স্টুডেন্ট ও ২৭ বছরের একজন বিটেক ছাত্র আত্মহত্যা করেন। এই আত্মহত্যা করার ঘটনা গত বছরও ঘটেছে। ২০২৩ সালে এই কোটা শহরে ২৬ জন পড়ুয়া আত্মহত্যা করেছিলেন। ভারতের বিভিন্ন শহরগুলির মধ্যে কোটা একটি শহর যেখানে এত বেশি পড়ুয়া আত্মহত্যা করেছেন। উল্লেখ্য, প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পড়ুয়া কোটাতে আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে।

 

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি