চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিল ভূমে ভোটের আগে জোর ধাক্কা বিজেপি-এআইএডিএমকের, জোট ছাড়ল বিজয়কান্তের দল

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। সেখানে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে বিধানসভা নির্বাচনের আগে দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগম বা ডিএমডিকে’‌র সঙ্গে জোট করল। এপ্রিল অথবা মে মাসে এখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রের খবর। আজ, বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের বাসভবনে ডিএমকে প্রধান তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করার পর ডিএমডিকে নেত্রী প্রেমাল্লথ বিজয়কান্ত এই জোটের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এই জোট হওয়ায় বিজেপি চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ বিজেপি এই দক্ষিণী রাজ্য দখল করতে চায়। যদিও ডিএমডিকে নেত্রী প্রেমাল্লথ বিজয়কান্ত স্ট্যালিনের সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি শেয়ার করে বলেন, ‘‌আসুন আমরা একসঙ্গে দ্রাবিড় শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং তামিলনাড়ুর সর্বত্র অগ্রগতির জন্য যাত্রা করি। আসন বন্টনের বিষয়টি পরে ঘোষণা করব। কিন্তু আমরা নিশ্চিত যে আমাদের জোট ২০০টিরও বেশি আসনে জয়লাভ করবে।’‌

অন্যদিকে স্ট্যালিন ডিএমডিকে’‌কে দলে স্বাগত জানান এবং এই দলের প্রতিষ্ঠাতা ‘‌ক্যাপ্টেন’‌ বিজয়কান্ত, যিনি একজন অত্যন্ত জনপ্রিয় তামিল অভিনেতা, তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর স্ত্রীকে বলেন, ‘‌আপনার আগমন কালো–লাল পতাকা বহন করে এবং এই সদিচ্ছার বন্ধন তামিলনাড়ুর অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখুক।’‌ আর ডিএমডিকে নেত্রী প্রেমাল্লথ বিজয়কান্তের বক্তব্য, ‘‌আমাদের কর্মীরাও এটা চেয়েছিলেন। ক্যাপ্টেন বিজয়কান্ত জীবিত থাকাকালীন এটি তৈরি করা উচিত ছিল।’‌ ২০১১ সাল থেকে ডিএমডিকে তার প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে’‌র সঙ্গে জোটবদ্ধ হওয়ায় স্ট্যালিনের জন্য এই ঘোষণাকে একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া ডিএমডিকে ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে অভিনেতা বিজয়কান্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। স্নেহের সঙ্গে সকলে তাঁকে ‘‌ক্যাপ্টেন’‌ বলে ডাকত। তিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে মারা যান। কিন্তু এখনও তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, বিশেষ করে গ্রামীণ এলাকায়। কুড্ডালোর জেলার বিরুধাচলম, যেখান থেকে তিনি তাঁর প্রথম ভোটে জয়লাভ করেছিলেন এবং ভিল্লুপুরমের ঋষিবন্দিয়াম, উভয়কেই ডিএমডিকে’‌র শক্তঘাঁটি গড়ে তুলে ছিলেন। কাল্লাকুরিচি এবং উলুন্দুরপেট উজ্জ্বল প্রমাণ। ডিএমকে ২০১৬ সাল থেকে ঋষিবন্দিয়াম দখল করে আছে। কিন্তু তিন দশক ধরে বিরুধাচলম জিততে পারেনি। ডিএমডিকে’‌র এই পদক্ষেপের সমালোচনা করেছে এআইএডিএমকে। প্রাক্তন লোকসভা সাংসদ এবং চারবারের বিধায়ক এস সেমমালাই বলেন, ‘‌বিজয়কান্তের আত্মা এই সিদ্ধান্তকে ক্ষমা করবে না।’‌

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ