তামিলনাডুতে ১৬৪ আসনে লড়বে স্ট্যালিনের ডিএমকে, ৭০ আসন ছাড়া হল শরিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাডু বিধানসভা নির্বাচনের জন্য ডিএমকে জোটের আসন রফা চূড়ান্ত হল। রাজ্য বিধানসভার ২৩৪ আসনের মধ্যে ১৬৪ আসনে লড়বে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্রা কাঝাঘাম। বাকি ৭০ আসনে লড়বে কংগ্রেস সহ বাকি শরিক দলগুলি। তার মধ্যে কংগ্রেস লড়বে ২৮টি আসনে। ডিএমডিকে ১০টিতে। সিপিআই ও সিপিআইএম ৫টি করে আসনে, ভিসিকে ৮টি, এমডিএমকে ৪ টি আসনে লড়বে।

আগামী ২৩ এপ্রিল একদফাতেই তামিলনাডুর ২৩৪টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। ভোটগণনা হবে ৪ মে। এবারেও মূল লড়াই ডিএমকে নেতৃত্বাধীন জোটের সঙ্গে এআইএডিএমকে জোটের। তবে দক্ষিণী সুপারস্টার বিজয়ের দলও লড়াইয়ের ময়দানে রয়েছে। বহু আসনেই বিজয়ের দল ভোট কাটুয়া হিসাবে অনেক অঙ্ক ওলট-পালট করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আসন সমঝোতা চূড়ান্তের পাশাপাশি দলের প্রার্থী তালিকাও প্রকাশ করেছে ডিএমকে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লড়ছেন কোলাথুর আসন থেকে। চিপক-তিরুভাল্লিকেনি থেকে লড়ছেন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। কারুর থেকে আগেরবার জয়ী মন্ত্রী সেন্থিল বালাজি লড়ছেন কোয়াম্বেটুর দক্ষিণ আসন থেকে। ডিএমকের তরফে দুর্গ বাঁচাতে যে ১৬৪ জন লড়ছেন তার মধ্যে প্রথমবার ভোটের ময়দানে পা রেখেছেন ৬০ জন। ২৯ জন পেশাগতভাবে আইনজীবী, ১৭ জন ইঞ্জিনিয়ার, ১৫ জন চিকি‍ৎসক এবং সাতজন পিএইচডি ডিগ্রিধারী। মহিলা প্রার্থীর সংখ্যা ১৮।

অন্যদিকে এনডিএ’রও আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। ২৩৪ আসনের মধ্যে ১৬৯ আসনে লড়ছে জয়ললিতার দল এআইএডিএমকে। ২৭ আসনে লড়ছে বিজেপি। পট্টলি মাক্কাল কাচ্চি বা পিএমকে লড়ছে ১৮ আসনে। আর ১১ আসনে লড়ছে এএমএমকে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা