প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

Share:

নিজস্ব প্রতিনিধি:  সাধারণ মানুষ চিকিৎসার জন্য আগে যান সরকারি হাসপাতালে। কিন্তু সেখানে ন্যূনতম চিকিৎসা পরিষেবাও যদি না মেলে, তাহলে সাধারণের ভরসার জায়গা কোথায়? বিহারের বেগুসরাই জেলার মঞ্জৌল সরকারি হাসপাতালের একটি ঘটনা সেই প্রশ্নই নতুন করে সামনে এনে দিয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে নিয়ে আসা হাসপাতালে। কিন্তু তার ভাঙা পায়ে প্লাস্টার করার মতো সামগ্রী হাসপাতালে না থাকায় চিকিৎসকরা যে কাজ করেছেন তাতে রীতিমত সকলে হতবাক। প্লাস্টারের ব্যবস্থা  না থাকায় বাধ্য হয়ে কার্ডবোর্ড ব্যবহার করতে হয়েছে চিকিৎসকদের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিহারের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সেই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল) সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

জানা গিয়েছে, সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন এক যুবক। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত মঞ্জৌল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় চিকিৎসকেরা বুঝতে পারেন, তাঁর পায়ে গুরুতর চোট লেগেছে এবং হাড় ভেঙে গিয়েছে। কিন্তু চিকিৎসা শুরু করতে গিয়েই সামনে আসে চরম অব্যবস্থার ছবি। অভিযোগ, হাসপাতালে ভাঙা হাড়  জোড়া লাগানোর জন্য প্রয়োজনীয় প্লাস্টার বা স্প্লিন্টের মতো  চিকিৎসার সামগ্রীই ছিল না। ফলে চিকিৎসকদের কাছে অন্য কোনও উপায় ছিল না। বাধ্য হয়ে একটি কার্ডবোর্ড কেটে সেটিকে পায়ের দু’পাশে সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয় এবং গজ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে আহত ব্যক্তি পা নাড়াচড়া না  করতে পারেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্য একটি বড় হাসপাতালে রেফার করা হয়।  

 

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে সরকারি হাসপাতালগুলিতে প্রাথমিক চিকিৎসার ন্যূনতম পরিকাঠামো থাকার কথা, সেখানে প্লাস্টারের মতো সাধারণ চিকিৎসা সামগ্রীও কেন থাকবে না? বিশেষ করে দুর্ঘটনার শিকার রোগীদের জন্য এমন সরঞ্জাম সবসময় মজুত থাকার কথা। সেখানে কেন এই অব্যবস্থার ছবি? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হাসপাতালেই প্রায়শই ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা যায়। ফলে অনেক রোগীকেই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয় বা অন্যত্র রেফার করা হয়। এতে যেমন চিকিৎসায় দেরি হয়, তেমনই বাড়ে রোগীর পরিবারের আর্থিক চাপ।। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া না মিললেও, বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম