দুই পুলিশকর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা মদ্যপের, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই পুলিশকে মদ্যপ অবস্থায় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় এক ব্যক্তি। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুনেতে। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় ফাকিয়া সালভেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, যে দুই পুলিশ কর্মীর গায়ে আগুন ধরানো হয়েছে, এদের মধ্যে একজন মহিলা।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় পুনের বিশরামবাগ থানার কাছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সঞ্জয় সালভে নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মীর গায়ে আগুন ধরিয়ে দেয়। মদ্যপদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েই রোষের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। এই প্রসঙ্গে অ্যাসিসট্যা্ন্ট পুলিশ ইনস্পেকটর শৈলজা জনকর জানিয়েছেন, ‘পুলিশি অভিযান চলার সময়ে অভিযুক্তদের মধ্যে একজন বাইরে বেরিয়ে পেট্রোল ভর্তি একটি বোতল নিয়ে আসে। এরপর সেই পেট্রোল আমার ও আমার এক সহকর্মীর গায়ে ঢেলে দেয়। এরপর পকেট থেকে লাইটার বের করে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আশেপাশের পুলিশ কর্মীরা তাঁকে ধরে ফেলে।‘

উল্লেখ্য, অভিযুক্ত সালভের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে খুনের চেষ্টা ও সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ