ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ু এবং পুদুচেরিতে জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ ভারতে। বৃহস্পতিবার  সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যে। বৃষ্টিতে বিপর্যস্ত কয়েকটি এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৩০ শে নভেম্বর তিরুভাল্লুর, চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, ভিলুপ্পুরম, কুড্ডালোর, মায়িলাদুথুরাই, স্লিপার নাগাপট্টিনাম, তিরুভারুর জেলা, পুদুচেরি এবং করাইকাল অঞ্চলের কিছু জায়গায় মাঝারি বজ্রসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার সন্ধ্যা থেকেই চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি  এলাকায় শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত। জল জমতে দেখা গিয়েছে বেশ কিছু এলাকায়, আর তাতেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। বর্তমানে  তা আরও শক্তি বাড়িয়েছে।   নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উপকূলবর্তী তামিলনাড়ু ও পুদুচেরির একাংশ এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের একাংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের জন্য তামিলনাড়ু উপকূল থেকে ওড়িশা উপকূল বরাবর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে মৌসম ভবন। কারণ সমুদ্রে হাওয়ার বেগ যথেষ্ট বেশি থাকবে। সর্বোচ্চ বেগ ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে মনে করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে  ২ ও ৩ ডিসেম্বর চেন্নাই এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে।  প্রধানত এই সতর্কতা  ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার ইঙ্গিত দেয়। 

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে