৩ রাজ্যে হারের জেরে INDIA জোটে বন্ধ হল কংগ্রেসের দাদাগিরি

দেশের ৩ রাজ্যে মুখ থুবড়ে পড়ার পরে পরেই INDIA জোটে কংগ্রেসের ছড়ি ঘোরানো তো বটেই, তাঁদের দাদাগিরিও বন্ধ হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে মোদি(Narendra Modi) রাজের অবসানের লক্ষ্য নিয়েই গড়ে উঠেছে বিজেপি(BJP) বিরোধো মহাজোট INDIA। সেই জোটের প্রধান দলই কংগ্রেস(INC)। কার্যত কংগ্রেসের ডাকে সাড়া দিয়েই দেশের বিজেপি বিরোধী দলগুলির বেশিরভাগই এই জোটে সামিল হয়েছে। সেখানে প্রথম থেকে কংগ্রেসের নেতারা ছড়ি ঘোরানো শুরু না করলেও কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই ছড়ি ঘোরানোর কাজ শুরু করে দিয়েছিল। জোট শরিকদের মতামতকে পাত্তাই দেওয়া হচ্ছিল না। একই সঙ্গে রাহুল গান্ধিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবেও তুলে ধরা হচ্ছিল কোনও কোট শরিকের কোনও মতামত না নিয়েই। কার্যত INDIA জোটে কংগ্রেসের একচেটিয়া দাদাগিরি চলছিল। কিন্তু এদিন দেশের ৩ রাজ্যে মুখ থুবড়ে পড়ার পরে পরেই সেই জোটেই কংগ্রেসের ছড়ি ঘোরানো তো বটেই, তাঁদের দাদাগিরিও বন্ধ হয়ে গেল।

কেন INDIA জোটে কংগ্রেসের একচেটিয়া দাদাগিরি বন্ধ হবে? ৩ রাজ্যের ভোটের ফলাফল বলছে, কংগ্রেসের দাদাগিরির জন্যই দেশের ৩ রাজ্যে হারের মুখ দেখতে হয়েছে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়্গের দলকে। মধ্যপ্রদেশ হোক কী ছত্তিশগড় কিবা রাজস্থান, কোথাও INDIA জোটের শরিকদের আসন ছাড়েনি কংগ্রেস। আর তার জেরেই সব জায়গায় প্রার্থী দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি(AAP) আর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি(SBP) ভোট কেটেছে। এই ৩ রাজ্যে যদিও দুটি দলকেই কয়েকটি করে আসন ছেড়ে দেওয়া হতো তাহলে আর এই বিপর্যয়ের মুখে পড়তে হতো না কংগ্রেসকে। তাঁরা ভুলে গিয়েছিল, তাঁরা এখন আর দেশের শাসক নয়। তাঁরা ভুলে গিয়েছিল যে জোট শরিকেরা তাঁদের ‘জো হুজুর’ বা তাঁবেদার দল নয়। নিজ নিজ রাজ্যে এরা প্রতিষ্ঠিত ইতিমধ্যেই। এরা এবার অনান্য রাজ্যে নিজেদের দল বিস্তারের উদ্যোগ নিয়েছে। যেমন আপ। আবার দীর্ঘদিন ধরেই রাজস্থান ও মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির প্রভাব আছে। সেই সব জানা সত্ত্বেও অন্ধ ক্ষমতার মোহে আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে কংগ্রেস এদের পাত্তা না দিয়ে ৩ রাজ্যেই একক ক্ষমতায় বিজেপির মোকাবিলায় নেমেছিল। ফল, বিপর্যয়।

স্বাভাবিক ভাবেই এখন INDIA জোটে কংগ্রেসের কোনওরকমের দাদাগিরি আর মেনে নেবে না আপ বা সপা কিংবা তৃণমূলের(TMC) মতো আঞ্চলিক দলগুলি। কেননা এরা কেউই কংগ্রেসের ওপর নির্ভরশীল নয়। এরা কেউই কংগ্রেসের হাত ধরে ক্ষমতা দখল করেনি। এমনকি, এদের নিজ নিজ রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই যেখানে নির্ভরশীলতা নেই, সেখানে এই আঞ্চলিক দলগুলি ভগবান জ্ঞানে কেন কংগ্রেসকে পুজো করবে! বরঞ্চ এবার INDIA জোটে বা জোট নিয়ে কংগ্রেসের কোনও নেতা কোনওরকম ছড়ি ঘোরানোর চেষ্টা করলেই সেখানে তীব্র প্রতিবাদ জানাবে এই আঞ্চলিক দলগুলি। প্রয়োজনে জোট ছাড়তেও পিছুপা হবে না তাঁরা।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়