নাগাল্যান্ডের ৬ জেলায় ভোট দিল না কেউ, উদ্বিগ্ন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সারা দেশে ২১টি রাজ্যে ১০২টি কেন্দ্র ভোটগ্রহণপর্ব চলছে। এরমধ্যে রয়েছে নাগাল্যান্ডও। এদিন নাগাল্যান্ডের ৬টি জেলায় ভোটই দিলেন না সেখানকার মানুষ। স্বায়ত্তশাসিত প্রশাসনের দাবিতেই এই ভোট বয়কট বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, নাগাল্যান্ডের এই ৬ জেলায় সক্রিয় ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশন। ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশনের তরফ থেকে অর্থনৈতিক স্বাধীনতার দাবি তোলা হয়। সেইসঙ্গে পৃথক স্বায়ত্তশাসিত প্রশাসন গঠনের দাবি তোলা হয়। কিন্তু তাদের সেই দাবি এখনও পূরণ হয়নি। সেই দাবি পূরণ না হওয়ায় ভোট বয়কটের ডাক দেয় ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, পূর্ব নাগাল্যান্ডের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য চেষ্টা চালাচ্ছে ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশন। সেইজন্য এই সংগঠনকে শো কজের নোটিশ পাঠানো হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি ১৭১সি ধারা অনুযায়ী কেন এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়টি স্পষ্ট করতে হবে।

যদিও এই প্রসঙ্গে ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশনের বক্তব্য, পূর্ব নাগাল্যান্ডের সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে ভোট দানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এর পিছনে সংগঠনের সরাসরি কোনও হাত নেই। সংগঠনের তরফ থেকে জানানো হয়, নাগাল্যান্ডের শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে, সেটাই তারা চান। নির্বাচন কমিশনের সঙ্গে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। উল্লেখ্য, গত ৩০ মার্চ নাগাল্যান্ডের ২০ জন বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে এই সংগঠন। সেখানেই লোকসভা ভোটে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী