মোকামায় জন সুরাজ পার্টির নেতা খুনে অ্যাকশন মুডে নির্বাচন কমিশন, শাস্তি তিন আধিকারিককে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: মোকামার জন সুরাজ পার্টির নেতা দুলার চাঁদ যাদবের হত্যাকাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিহারের পুলিশের ডিজির রিপোর্ট জমা পড়ার পরেই শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় মোকামা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার চন্দন কুমার এবং বাড়-১ ও বাড়-২ এর মহকুমা পুলিশ আধিকারিককে (এসডিপিও) দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। পাশাপাশি পটনার গ্রামীণ পুলিশ সুপার বিক্রম সিহাগকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নয়া পুলিশ সুপারের জন্য উপযুক্ত আধিকারিকদের নামের একটি তালিকা পাঠানোর জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে ‘বাড়ের মহকুমা শাসক তথা মোকামার বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার চন্দন কুমারের জায়গায় স্থলাভিষিক্ত হবেন পটনা পুর নিগমের আতিরিক্ত পুর কমিশনার আশিস কুমার। বাড়-১ এর এসডিপিও রাকেশ কুমার ও বাড়-২ এর এসডিপিও অভিষেক সিংহের স্থলে দায়িত্ব নেবেন আনন্দ কুমার সিংহ ও আয়ুষ শ্রীবাস্তব।’ তিন অপসারিত আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে তদন্ত শুরু করার জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামিকাল রবিবার (২ নভেম্বর) বেলা বারোটার মধ্যেই পটনা গ্রামীণের নয়া পুলিশ সুপারকে দায়িত্ব নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মোকামার ঘোসবেড়িতে ভোট প্রচার ঘিরে সংঘর্ষ বেঁধে যায় প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি ও নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।  চলে গুলিযুদ্ধ। ওই সংঘর্ষে প্রাণ হারান জন সুরাজের দাপুটে নেতা দুলারচাঁদ যাদব। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ‘দুলারের মৃত্যুর কারণ ফুসফুস ফেটে যাওয়া।’

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির