২০১৬ থেকে তরুণী অভিনেত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার পরিচালক শাকিল নুরানি

৩৩ বছর বয়সী এক অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার জনপ্রিয় পরিচালক শাকিল নুরানি। অভিনেত্রীর কথিত অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার (৮ অগস্ট) তাঁকে গ্রেফতার করেছে মালবানি থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৩ বছর বয়সী এক অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার জনপ্রিয় পরিচালক শাকিল নুরানি। অভিনেত্রীর কথিত অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার (৮ অগস্ট) তাঁকে গ্রেফতার করেছে মালবানি থানার পুলিশ। ‘বড়ে দিল ওয়ালা’ এবং ‘জোরু কা গোলাম’-খ্যাত পরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৬৪(২)(এম), ১২৩, ৩৫১(২) এবং ৮৮ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে লোকান্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর সঙ্গে প্রথম দেখা হয়েছিল নুরানির। তখনই নুরানি তাঁর আসন্ন ছবিতে কাজের জন্যে নির্যাতিতাকে দেখা করতে বলেন।

অভিযোগ, এরপর স্ক্রিপ্ট পড়ার জন্য নুরানির মালবানির বাড়িতে যান অভিনেত্রী। খাবার হিসেবে নুরানি তাঁকে একটি পানীয় দেন, যেটি খেয়ে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখনই তাঁর উপর যৌন নির্যাতন চালান নুরানি। এবং সেটি ভিডিও রেকর্ড করে নেন। জ্ঞান ফেরার পর নুরানি তাঁকে ওই ভিডিও দেখিয়ে হুমকি দেন এবং বলেন যে, তিনি পুলিশের কাছে গেলে বা তাঁর পরিবারকে জানালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন। এরপর নুরানি সেই ভিডিয়োর সূত্র ধরে ভয় দেখিয়ে অভিনেত্রীকে একাধিক বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

শুধু তাই নয়, কথিত যৌন মিলনের পর ৭৩ বছর বয়সী পরিচালক তাঁকে বারবার গর্ভনিরোধক বড়ি খেতে বাধ্য করেছিলেন। বাধ্য হয়ে নির্যাতিতা যুবতী থানায় অভিযোগ দায়ের করেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পরিচালককে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। যদিও নুরানির আইনজীবী বিকাশ সিংহ গোয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। এবং বলেছেন যে, চলচ্চিত্র নির্মাতাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। অভিনেত্রীর করা অভিযোগগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত চলছে। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নুরানি নির্দোষ। ১২ অগস্ট পর্যন্ত নুরানিকে পুলিশি হেফাজতে রিমান্ডে পাঠানো হয়েছে। আদালত, অভিযোগগুলোকে আরও তদন্ত করতে বলেছে পুলিশকে। আর কথিত ভিডিওটি যাচাই করতে বলেছে।

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

ছুটির দুপুরে মেনুতে আনুন নতুন চমক, সহজ উপকরণে বানিয়ে নিন ‘মাটন যেমন তেমন’

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক