সমনে দিচ্ছেন না সাড়া, কেজরিওয়ালের বিরুদ্ধে ফের দিল্লি আদালতের দ্বারস্থ ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে ইডি। বার বার সমন এড়ানোয় ফের আপ সুপ্রিমোর বিরুদ্ধে দিল্লি জেলা আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরার মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) দিব্যা মালহোত্রার এজলাসের দ্বারস্থ হয়েছে ইডি। আগামিকাল বৃহস্পতিবার ইডির আর্জির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় টানা আট বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বেআইনিভাবেই তাঁকে সমন করে চলেছে ইডি। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এক ইমেল মারফ‍ৎ আপ সুপ্রিমো জানিয়ে দেন, ১২ মার্চের পরে জিজ্ঙাসাবাদের জন্য মুখোমুখি হতে রাজি রয়েছেন তিনি। যদিও সশরীরে নন, ভার্চুয়ালি তিনি ইডি আধিকারিকদের প্রশ্নের জবাব দেবেন।  

আর আপ সুপ্রিমোর ওই গড়িমসিতে ক্ষুব্ধ ইডির শীর্ষ কর্তারা। তাই  কেজরিওয়ালকে জেরার মুখোমুখি বসাতে ফের একবার আদালতের দরজায় কড়া নেড়েছেন তারা। এর আগেই সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই আর্জির প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন দিল্লির এসিএমএম দিব্যা মালহোত্রা। তবে ওই দিন দিল্লি বিধানসভায় আস্থা ভোট থাকায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।  আগামী ১৬ মার্চ ওই মামলার শুনানি রয়েছে। সেই শুনানির আগে ফের একবার আপ সুপ্রিমোর বিরুদ্ধে আদালতের দরজায় কড়া নাড়ল ইডি।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের