জম্মু কাশ্মীর ব্যাঙ্ক কেলেঙ্কারিঃ ওমর আবদুল্লাহকে জেরা ইডির

এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। জানা যাচ্ছে, ইডির ডাকে সাড়া দিয়ে এদিন সকালেই নয়া দিল্লির ইডি অফিসে হাজিরা দিয়েছেন ওমর আবদুল্লাহ। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। 

উল্লেখ্য, ২০১০ সালে জম্মু কাশ্মীর ব্যাঙ্ক কেলেঙ্কারিতে কোনও প্রত্যক্ষ যোগ না থাকলেও পরোক্ষভাবে যোগ রয়েছে ওমর আবদুল্লাহর। সম্প্রতি এই কেলেঙ্কারির মূল হোতা তথা জম্মু কাশ্মীর ব্যাঙ্কের ডিরেক্টর নিহাল চন্দ্রকান্ত গড়ওয়ারেকে গ্রেফতার করা হয়েছে। তখনই জানা যায় যে নিহালের সঙ্গে খুব ভালো সম্পর্ক ওমর আবদুল্লাহর। ইডি আধিকারিকরা সেই সময়েই জানিয়েছিলেন যে, তদন্তের স্বার্থে হয়তো জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ্র সাহায্যের প্রয়োজন হতে পারে। জানা যাচ্ছে, সেই ডাকেই সাড়া দিয়ে দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিয়েছেন তিনি।

জম্মু কাশ্মীর ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল বিষয়বস্তু হল যে, এই ব্যাঙ্ক মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি সম্পত্তি গ্রাহকের সুবিধার্থে বেশী টাকায় কিনতে সাহায্য করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করে সিবিআই এবং ২০১৯ সালে ব্যাঙ্কের ডিরেক্টরের নামে অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি সেই অভিযোগের ওপর ভিত্তি করেই গ্রেফতার করা হয় জম্মু কাশ্মীর ব্যাঙ্কের ডিরেক্টর নিহাল চন্দ্রকান্ত গড়ওয়ারেকে।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ