বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের ইডি’র

এর আগে গত ফেব্রুয়ারি মাসে আয়কর দফতর তদন্তে নেমে ভারতে বিবিসির অফিসে তল্লাশি চালায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশি মুদ্রা লেনদেনে আইন লঙ্ঘনের (FEMA) অভিযোগে এবার বিবিসি’র (BBC India) বিরুদ্ধে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগে গত ফেব্রুয়ারি মাসে আয়কর দফতর তদন্তে নেমে ভারতে বিবিসির অফিসে তল্লাশি চালায়।

ইডি সূত্রের খবর, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত বিষয়ে বিবিসি ইন্ডিয়াকে নথি জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বয়ান রেকর্ড করার জন্য সংস্থার কয়েকজন আধিকারিককেও তলব করা হয়েছে। এর আগে তল্লাশি চালিয়ে আয়কর দফতরের আধিকারিকরা দাবি করেছিলেন বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার তরফে যে আয় দেখানো হয়েছে তা সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থার তরফে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপর এই বিষয়টির তদন্তভার দেওয়া হয় ইডির হাতে।

উল্লেখ্য গুজরাতের হিংসায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তথ্যচিত্র বানিয়েছিল বিবিসি। দুই পর্বের সেই তথ্যচিত্রের নাম দিয়েছিল ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’। সেই তথ্যচিত্রে আপত্তি জানিয়ে ভারতে নিষিদ্ধ করে সেটি কেন্দ্র সরকার। বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্র কালিমালিপ্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু

হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক, চেকপোস্টে ভিড়

ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের