আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জমির বিনিময়ে চাকরি মামলা: ইডি অফিসে হাজিরা তেজস্বী যাদবের

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি মামলায় ইডির দফতরে হাজির হলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সূত্রের খবর, চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারিতে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১৯ জানুয়ারি আরজেডি নেতাকে সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তেজস্বীর আগে সোমবার আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে পাটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। সোমবার হাজিরা দেওয়ার সময় লালুর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে মিশা ভারতী, এবং এই মামলার এক সহ-অভিযুক্ত।

উল্লেখ্য , রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলে চাকরি দেওয়ার বিনিময়ে বিহারের একাধিক জমি নিজের ও পরিবারের নামে করে নিয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতিই সিবিআই চার্জশিটে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি রেলে চাকরির বদলে কম মূল্য়ে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনেই এই নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাই ফের ইডি তলব করলো লালু যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে। প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন । তাঁর আগে ফের লালু এবং তেজস্বীকে ইডি তলব করায় চাপে পড়েছে লোকসভা নির্বাচনের বিরোধী ইন্ডিয়া জোট। একথায় লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ