Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৈতিকতা থাকলে ইস্তফা দেওয়া উচিত শিন্ডের: উদ্ধব ঠাকরে

তাঁর কথায়, ‘গণতন্ত্রকে খুন করে যারা ক্ষমতায় এসেছেন নৈতিকতা থাকলে তাদের ইস্তফা দেওয়া উচিত।’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সেনা বনাম সেনা মামলায় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের রায়ের পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ইস্তফার দাবিতে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, ‘গণতন্ত্রকে খুন করে যারা ক্ষমতায় এসেছেন নৈতিকতা থাকলে তাদের ইস্তফা দেওয়া উচিত।’

বৃহস্পতিবার একনাথ শিন্ডে সহ ১৬ বাগী বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) দায়ের করা মামলায় রায় দিতে গিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, ‘বিধানসভায় আস্থা ভোটের আগে উদ্ধব নিজেই ইস্তফা দিয়েছিলেন। তাই তাঁকে আবার পুনর্বহাল করার প্রশ্ন ওঠে না।’ তিনি যদি ইস্তফা না দিতেই তাহলে আজ ফের মুখ্যমন্ত্রীর চেয়ার ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকত বলে মনে করছেন আইনজীবীরা। এ প্রসঙ্গে বালাসাহেব ঠাকরের পুত্র বলেন, ‘নৈতিকতার কারণেই ইস্তফা দিয়েছিলেন। আমার বাবা বালাসাহেব ঠাকরে যাদের রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছিলেন তাঁরা দলের সঙ্গে, বাবার সঙ্গে  বিশ্বাসঘাতকতা করেছেন। পিছন থেকে ছুরি মেরেছেন। বিশ্বাসঘাতকদের মুখ্যমন্ত্রী হিসেবে কীভাবে থাকতাম? তাই নৈতিক কারণেই ইস্তফা দিয়েছি।’

উদ্ধব ঠাকরে ইস্তফা চাইলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে একনাথ শিন্ডে ইস্তফা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। তার কথায়, ‘শীর্ষ আদালত একনাথ শিন্ডে-সহ ১৬ বিধায়কের সদস্যপদ খারিজের নির্দেশ দেননি। তাহলে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন শিন্ডে?’

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র