আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্নাটক বিধানসভা ভোটের নির্ঘন্ট আজ ঘোষণা করবে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভা ভোটের (Karnataka Assembly polls) নির্ঘন্ট আজ বুধবার ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। সকাল সাড়ে এগারোটায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এক সাংবাদিক সম্মেলনে ভোট নির্ঘন্ট ঘোষণা করবেন। দক্ষিণের রাজ্যটিতে এক নাকি একাধিক দফায় ভোট নেওয়ার পথে হাঁটে নির্বাচন কমিশন, সবার নজর সে দিকেই।

পাঁচ বছর আগে বিধানসভা ভোটে দক্ষিণের রাজ্যটিতে কোনও দলই সরকার গড়ার মতো ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। ফলে কংগ্রেস ও প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার জনতা দল (এস) জোট বেঁধে সরকার গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া পুত্র এইচ ডি কুমারস্বামী। যদিও মাত্র ১৪ মাসের মাথাতেই ওই সরকারের পতন ঘটেছিল। একাধিক কংগ্রেস ও জেডিএস বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলে ২০১৯ সালের জুলাই মাসে দলবদলুদের নিয়ে রাজ্যে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বি এস ইয়েদুরাপ্পা। ২০২১ সালের জুলাইতে দলীয় গোষ্ঠীকোন্দলের কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে হয় ইয়েদুরাপ্পাকে।

ইতিমধ্যেই বিধানসভা ভোট ঘিরে সরগরম কর্নাটকের রাজনীতি। কংগ্রেসের পক্ষ থেকে গত শনিবারই প্রথম দফায় ১২৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরে বিজেটপির একাধিক মন্ত্রী বিধায়ক কংগ্রেসে সামিল হতে পারেন বলে চর্চা শুরু হয়েছে। মুসলিমদের সংরক্ষণ বাতিল করে হিন্দু ভোটব্যাঙ্ক কব্জা করতে উদ্যোগী হয়েছে বিদায়ী বিজেপি সরকার।

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ