নির্বাচনী বন্ড অসাংবিধানিক, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী বন্ড নিয়ে এবার অস্বস্তিতে পড়ে গেল মোদী সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক। এটা বাতিল হওয়া উচিত। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার আইনকে লঙ্ঘিত করেছে।

এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, নির্বাচনী বন্ড কালো টাকা রোখার একমাত্র পথ নয়। নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি জানান, ভারতীয় স্টেট ব্যাঙ্ককে এই ধরনের বন্ড দেওয়া বন্ধ করতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেবে। আগামী ৩১ মার্চের মধ্যে কমিশনকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একইসঙ্গে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলিকে ১৫ দিনের মধ্যে বন্ডের টাকা ফেরত দিয়ে দিতে হবে।

এর আগে ২ নভেম্বর শুনানিপর্ব চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, এখন শুধু অনুদান দাতা ও অনুদান প্রাপ্ত রাজনৈতিক দলগুলিই জানে দেওয়া নেওয়ার কথা। এই প্রসঙ্গে বিচারপতি সঞ্জীব খান্না প্রশ্ন তোলেন, ভোটাররা এই অনুদানের কথা জানে না, এটা মেনে নেওয়া খুব কঠিন। সবটা সবাইকে জানানো হচ্ছে না কেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও এই সাংসবিধানিক বেঞ্চে আরও তিন জন বিচারপতি হলেন বিচারপতি বি আর গাভাই, বিচারপতি জেবি পাদলিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।

প্রসঙ্গত, ২০১৮ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। ২০১৮ সাল থেকেই নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল। কোনও ব্যক্তি বা কোনও কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে চাঁদা দিতে পারত। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারত।

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত