আদালত চত্বরে ঢুকে পড়ল হাতি, হুলুস্থুলুকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : হুলুস্থুলু কাণ্ড ঘটল উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি আদালতে। আদালতে সটান ঢুকে পড়ল মস্ত বড় একটি হাতি। হাতিটিকে সামলাতে রীতিমতো বেগ পেতে হয় বন দফতরের আধিকারিকদের। ইতিমধ্যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আর পাঁচটা দিনের মতোই আদালতে যেমন দৈনিন্দিন কাজ চলে, তেমনই চলছিল। আচমকাই গত বুধবার ঘটে গেল এক হুলুস্থুলুকাণ্ড। দেখা গেল একটি বিশালাকৃতি হাতিকে আদালতের গেটের দিকে এগিয়ে আসতে। হাতিটিকে এগিয়ে আসতে দেখেই হুড়োহুড়ি পড়ে যায স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই হাতিটি আদালতের মেন গেট ভেঙে ঢুকে পড়ে ও আদালত চত্বরে ঘোরাঘুরি করতে শুরু করে। হাতির হামলায় আদালতের চারপাশে থাকা দেওয়ালটিও ক্ষতিগ্রস্ত হয়। যেখানে হাতিটি ঢুকে পড়ে, সেখানে আদালতই নয়, জেলা শাসকের অফিসও রয়েছে। আচমকাই এই বিশালাকৃতি প্রাণীটির আগমনে জেলাশাসকের দফতরে বিভিন্ন কাজে আসা মানুষদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়।

কিন্তু হাতিটি এল কী করে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাতিটি কাছেই থাকা রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়েছে। রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়েই চলে এসেছে আদালত চত্বরে। মনে করা হচ্ছে, মূলত খাবারের সন্ধানেই হাতিটির এই হানা। আদালত চত্বরে হাতির আগমনের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতরের আধিকারিকরা। এরপর বন দফতরের আধিকারিকদের তৎপরতায় ফের হাতিটিকে রিজার্ভ ফরেস্টে নিয়ে যাওয়া হয়।

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত অবস্থায় ফিরলেন মালয়েশীয় পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী