অরবিন্দ কেজরিওয়ালের বিচারে স্বচ্ছতার দাবি আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: জার্মানির পরে এবার  আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র। এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে মার্কিন বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তার উপরে বিশেষ নজর রাখা হচ্ছে।’ একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর বিচার প্রক্রিয়া ‘অবাধ’ ও ‘স্বচ্ছ’ করারও অনুরোধ করেছেন তিনি। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য নিয়ে দিল্লির বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।’

দিল্লি হাইকোর্ট গত বৃহস্পতিবার ‘রক্ষাকবচের’ আর্জি খারিজ করে দেওয়ার পরে ওই দিন রাত নয়টা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। পরের দিন শুক্রবার তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাজওয়ার এজলাসে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দু’পক্ষের সওয়াল জবাব শেষে দিল্লির মুখ্যমন্ত্রীকে সাত দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আগামী ২৮ মার্চ বেলা দুটোয় ফের কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে। যদিও ইডির গ্রেফতারি ও ইডি হেফাজতে রাখার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আম আদমি পার্টির প্রধান। জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন কেজরি। তবে ওই আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, হোলি অবকাশের শেষে আদালত খুললে দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জির শুনানি হতে পারে। আগামিকাল বুধবার ওই আর্জির শুনানির সম্ভাবনা রয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন নয়াদিল্লির জার্মান দূতাবাসের উচ্চপদস্থ কূটনীতিক জর্জ এনজওয়েলার। জানিয়েছিলেন যে, তিনি আশা করেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা’ এবং ‘মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ’ কেজরিওয়ালের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও প্রযুক্ত হবে। তবে তাঁর এই মন্তব্য ভাল ভাবে নেয়নি নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। ওই মন্তব্যকে ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসাবে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এমনকি জার্মান দূতকে তলব করেও এ বিষয়ে নিজেদের আপত্তি জানিয়ে দিয়েছিল।    

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, মৃত্যুমিছিলে সামিল ৫৫৫ শিশু

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা