EPFO alert: সুখবর, জরুরি প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে একসঙ্গে তোলা যাবে ৫ লাখ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)  সদস্যরা এবার তাদের জরুরি প্রয়োজনে  অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। আজ মঙ্গলবার (২৪ জুন) এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এতদিন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর গ্রাহকরা জরুরি প্রয়োজনে তাঁদের বিনিয়োগ করা অর্থ থেকে এক লক্ষ টাকা তুলতে পারতেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছিলেন এবং চিকি‍ৎসা ও জরুরি প্রয়োজনে তাদের অর্থের দরকার হয়ে পড়েছিল। তখনই ইপিএফও-র তরফে অসুস্থতার ক্ষেত্রে আগাম ৫০ হাজার টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছিল। এটি অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের অঙ্গ। পরবর্তীকালে ২০২৪ সালের মে মাসে এককালীন টাকা তোলার পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছিল। এবার এক ধাপে সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৫ গুণ করা হল। অর্থা‍ৎ এককালীন পাঁচ লক্ষ টাকা তোলা যাবে।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ইপিএফও গ্রাহকদের জন্য একের পর এক সুবিধা চালু করে চলেছে। ষছ ষ ₹1 লাখে উন্নীত করা হয়েছিল। এতদিন ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হতো। তার পরিবর্তে চালু করা হয়েছে এটিম ডেবিট কার্ড। ওই কার্ড দিয়ে যে কোনও এটিএম থেকেই টাকা তোলার সুবিধা হাতের মুঠৌয় পৌঁছেছে গ্রাহকদের। এক ধাক্কায় এককালীন অর্থ তোলার পরিমাণ পাঁচ গুণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্তকে অনেক ব্যবহারকারী ও নেটা নাগরিক স্বাগত জানিয়েছেন। কামার আলম খান নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এক দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে ইপিএফও। জরুরি আর্থিক চাহিদার মুখোমুখি সদস্যদের জন্য অটো-সেটেলমেন্টের সীমা ৫ লক্ষে বৃদ্ধি করা একটি বিশাল স্বস্তি। তারা নিজস্ব অর্থ দ্রুত তোলার যে সুবিধা পাচ্ছেন তাই নয়, এটা তাদের কাছে আত্মমর্যাদারও প্রতীক।’

পিএফ অ্যাকাউন্ট আসলে কী
ভারতে কর্মরত সবার একটি পিএফ অ্যাকাউন্ট রয়েছে। যেখানে কর্মচারিদের বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হয়। এই একই পরিমাণ টাকা নিয়োগ সংস্থা ওই অ্যাকাউন্টে জমা করে। PF অ্যাকাউন্টে জমা করা পরিমাণের উপর ভারত সরকার সুদ দেয়। সেই কারণে এই অ্যাকাউন্টটি বলতে গেলে সেভিংস অ্যাকাউন্ট হিসেবে কাজ করে।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে